© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাতভর তাণ্ডব চালিয়ে আম্পান এখন দুর্বল : কমেছে বিপদ সংকেত

শেয়ার করুন:
রাতভর তাণ্ডব চালিয়ে আম্পান এখন দুর্বল : কমেছে বিপদ সংকেত
central-desk
০৯:৪৪ এএম | ২১ মে, ২০২০

সারা রাত তাণ্ডব চালানোর পর ঘূর্ণিঝড় আম্পান এখন একেবারেই দুর্বল হয়ে গেছে। বৃহস্পতিবার ভোরের দিকে ঘূর্ণিঝড় আম্পান স্থল নিম্নচাপে পরিণত হয়ে আরও উত্তর–পূর্ব দিকে সরে গেছে। সকালে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দীন আহমেদ গণমাধ্যমকে এই তথ্য জানান।

সামছুদ্দীন আহমেদ বলেন, স্থল নিম্নচাপে পরিণত হয়ে আম্পান বৃহস্পতিবার সকাল পৌনে নয়টার দিকে রংপুর অঞ্চলের দিকে অবস্থান করছিল। এটি আরও উত্তর–পূর্ব দিকে সরে যাবে।

তিনি আরও বলেন, ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে যাওয়ায় মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসহ যেসব এলাকায় ১০ নম্বর মহাবিপদ সংকেত ও ৯ নম্বর বিপদ সংকেত ছিল, সেটি তুলে ফেলা হয়েছে। তার পরিবর্তে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে আরেক আবহাওয়াবিদ গনমাধ্যমকে বলেন, আম্পান এখন রাজশাহী অঞ্চলে আছে। আম্পান ঘূর্ণিঝড় (বাতাসের গতি ঘণ্টায় ৬২ কিলোমিটারের ওপরে থাকলে ঘূর্ণিঝড় বলে) থেকে একধাপ নিচে নেমেছে। এটা এখন স্থল নিম্নচাপ হিসেবে আছে।

টাইমস/জিএস

মন্তব্য করুন