© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রংপুরে ট্রাকচাপায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ দুইজনের

শেয়ার করুন:
রংপুরে ট্রাকচাপায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ দুইজনের

প্রতীকী ছবি

own-reporter-rangpur
০৪:৪৩ পিএম | ২৩ মে, ২০২০

রংপুরের তারাগঞ্জে মালবাহী ট্রাকচাপায় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছে। শনিবার দুপুর একটার দিকে উপজেলার বারাতি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রংপুরের তারাগঞ্জে মালবাহী ট্রাকচাপায় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছে। শনিবার দুপুর একটার দিকে উপজেলার বারাতি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার ইকরচালি ইউনিয়নের উত্তর লক্ষ্মীপুর মন্ডলপাড়া গ্রামের খোরশেদ আলমের ছেলে হেলাল (১২) এবং একই গ্রামের তাজ উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম। নিহত হেলাল স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এবং শরিফুল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) কম্পিউটার সাইন্স বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

তারাগঞ্জ বালাপাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ গোলাম কিবরিয়া জানান, তারাগঞ্জ বাজার থেকে ওই দু’জন বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। বারাতি ব্রিজ এলাকায় পৌঁছালে রংপুর থেকে দিনাজপুরগামী একটি মালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে চাপা দিয়ে রাস্তার পাশে উল্টো যায়। এতে ঘটনাস্থলেই হেলাল ও শরিফুলের মৃত্যু হয়।

তিনি আরও বলেন. খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধারসহ ঘাতক ট্রাকটি আটক করে। তবে ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন