© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রাইভেটকারে বান্ধবীকে ঘুরতে নিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত

শেয়ার করুন:
প্রাইভেটকারে বান্ধবীকে ঘুরতে নিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত
own-reporter
০৮:৪০ পিএম | ২৮ মে, ২০২০

বান্ধবীকে নিয়ে প্রাইভেটকারে ঘুরতে বেরিয়েছিলেন নর্থসাউথ ইউনিভার্সিটির ছাত্র অমি। গাজীপুরের-আজমতপুর-ইটাখোলা সড়কে প্রাইভেটকার

বান্ধবীকে নিয়ে প্রাইভেটকারে ঘুরতে বেরিয়েছিলেন নর্থসাউথ ইউনিভার্সিটির ছাত্র অমি। গাজীপুরের-আজমতপুর-ইটাখোলা সড়কে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হয়েছেন তিনি। এসময় গাড়িতে থাকা তার বান্ধবী কান্তা ও বন্ধু শাকের আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে বুধবার রাত ১১ টার দিকে গাজীপুরের কালীগঞ্জের বাঙ্গালগাঁও এলাকায়। নিহত অমি নর্থসাউথ ইউনিভারসিটির এমবিএতে পড়াশোনা করছিলেন।

কালীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মুহাম্মদ আলী জিন্নাহ জানান, প্রাইভেটকার নিয়ে গাজীপুর থেকে নরসিংদীর দিকে যাওয়ার পথে গাছের সাথে ধাক্কা লেগে রাস্তার পাশে উল্টে যায়। এসময় ওই গাড়িতে থাকা অমি, শাকের ও কান্তা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে অমির মৃত্যু হয়।

পরিবারের আবেদনের প্রেক্ষিতে অমির লাশের ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে উল্লেখ করে তিনি।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন