© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনায় আক্রান্ত পুলিশের ৪৫৪৪ সদস্য, সুস্থ ১৫৬৩

শেয়ার করুন:
করোনায় আক্রান্ত পুলিশের ৪৫৪৪ সদস্য, সুস্থ ১৫৬৩
own-reporter
০৫:২৭ পিএম | ২৯ মে, ২০২০

মহামারী করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ চার হাজার ৫৪৪ জন সদস্য। তাদের মধ্যে সুস্থ হয়েছেন এক হাজার ৫৬৩ জন। সুস্থ হওয়াদের মধ্যে বেশির ভাগ পুলিশ সদস্যই পুনরায় কাজে যোগ দিয়েছেন।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো পুলিশ সদর দপ্তরের জনসংযোগ বিভাগের কর্মকর্তা এআইজি মো. সোহেল রানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশের করোনা আক্রান্ত সদস্যের প্রতি তিন জনের একজন ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়েছেন। এই পর্যন্ত পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ চার হাজার ৫৪৪ জন সদস্য করোনা আক্রান্ত হয়েছেন।

এতে আরও জানানো হয়, আইজিপি ড. বেনজীর আহমেদের নির্দেশনায় করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের সুচিকিৎসা ও সর্বোত্তম সেবা নিশ্চিত করতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। আক্রান্ত পুলিশ সদস্যদের সেবা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ভাড়া করা হয়। সকল পুলিশ হাসপাতালে চিকিৎসার জন্য পর্যাপ্ত পরিমাণ উন্নত চিকিৎসা সরঞ্জামাদি সংযোজন করা হয়। এরই ফলশ্রুতিতে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের সুস্থতার হার একদিকে যেমন দ্রুততার সঙ্গে বাড়ছে, অন্যদিকে কমছে নতুন করে সংক্রমণের সংখ্যা।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন