© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হলি আর্টিজানে হামলার অর্থ সরবরাহকারী গ্রেফতার

শেয়ার করুন:
হলি আর্টিজানে হামলার অর্থ সরবরাহকারী গ্রেফতার
senior-reporter
১০:৪৯ এএম | ২০ জানুয়ারি, ২০১৯

গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. মামুনুর রশিদ ওরফে রিপন ওরফে রেজাউল করিম ওরফে রেজাকে গ্রেফতার করেছে র্যাব।

গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. মামুনুর রশিদ ওরফে রিপন ওরফে রেজাউল করিম ওরফে রেজাকে গ্রেফতার করেছে র্যাব।

শনিবার রাতে গাজীপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রোববার সকালে এ তথ্য জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান।

র‌্যাবের দাবি, গ্রেফতার হওয়া রেজা হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার অর্থ, অস্ত্র ও বিস্ফোরক সরবরাহকারী ছিলেন। সে জঙ্গি হামলায় চার্জশিট ভুক্ত আসামী ও জেএমবির অন্যতম সূরা সদস্য।

রেজার কাজ থেকে নগদ দেড় লাখ টাকা উদ্ধার করা হয়েছে জানিয়ে মুফতি মাহমুদ খান বলেন, রোববার দুপুরে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

টাইমস/কেআরএস/জিএস

মন্তব্য করুন