© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কলেজ এমপিওভুক্ত না হওয়ায় প্রাণ দিলেন শিক্ষক!

শেয়ার করুন:
কলেজ এমপিওভুক্ত না হওয়ায় প্রাণ দিলেন শিক্ষক!
district-correspondent
০৮:৫৪ পিএম | ২৫ জুন, ২০২০

পাবনার ফরিদপুর পৌর মহিলা কলেজ এমপিওভুক্ত না হওয়ায় এবার নিজের জীবনটাই দিয়ে দিলেন শিক্ষক মোস্তফা কামাল।

পাবনার ফরিদপুর পৌর মহিলা কলেজ এমপিওভুক্ত না হওয়ায় এবার নিজের জীবনটাই দিয়ে দিলেন শিক্ষক মোস্তফা কামাল। বুধবার গভীর রাতে নিজ বাড়িতে জানালার গ্রিলের সাথে গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করেন তিনি। তার ২টি মেয়ে রয়েছে। তিনি ভাঙ্গুড়া উপজেলার টলটলিয়া পাড়া গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে।

জানা যায়, মোস্তফা কামাল কলেজ প্রতিষ্ঠাকালীন সময় ২০০২ সাল থেকে নিয়োগ প্রাপ্ত হয়ে শিক্ষকতা করে আসছিলেন। কিন্তু দীর্ঘ দিনেও পৌর মহিলা কলেজ এমপিওভুক্ত না হওয়ায় হতাশায় পড়ে যান তিনি। ওই হতাশা থেকেই আত্মহত্যা করেছেন তিনি।

উল্লেখ্য, ফরিদপুর উপজেলার একমাত্র মহিলা কলেজ আজ পর্যন্ত এমপিওভুক্ত না হওয়ায় সকল শিক্ষক-কর্মচারীদের মাঝে হতাশা বিরাজ করছে। শিক্ষক-কর্মচারীর অনেকের বয়স ৪০/৫০ বছর। তারা হতাশায় দিনাতিপাত করছেন। এ অবস্থায় শিক্ষক মোস্তাফা কামালের মৃত্যুতে তাদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন