© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কলমাকান্দায় পুকুরে বাঁধ দিতে গিয়ে যুবকের মৃত্যু

শেয়ার করুন:
কলমাকান্দায় পুকুরে বাঁধ দিতে গিয়ে যুবকের মৃত্যু

প্রতীকী ছবি

district-correspondent
০৭:০২ পিএম | ২৭ জুন, ২০২০

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পুকুরে জাল দিয়ে বাঁধ দিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের খাস পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পুকুরে জাল দিয়ে বাঁধ দিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের খাস পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত যুবকের নাম নুরজামাল (২০)। সে উপজেলার খাসপাড়া গ্রামের সাহেব আলীর ছেলে।

স্থানীয়রা জানান, কলমাকান্দায় ভারি বর্ষণের ফলে পানি বাড়তে থাকায় নুরজামাল বাড়ির পেছনে নিজেদের পুকুরে জাল দিয়ে বাঁধ দিতে যান। বাধেঁর কাজ করার সময় হঠাৎ পুকুরের পানিতে পড়ে তলিয়ে যান তিনি।

কলমাকান্দা থানার ওসি মাজহারুল করিম বলেন, পরে পরিবারের লোকজন নুরজামালকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন