অক্সফোর্ডে একবছর পড়াশোনা করেই দেশে ফিরবেন মুনজেরিন

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওর মাধ্যমে ইংরেজি শিখিয়ে আলোচনায় এসেছেন মুনজেরিন শহীদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির এই ছাত্রীর এবার বিশ্বখ্যাত অক্সফোর্ডে পড়াশোনা করতে যাচ্ছেন। তবে তার ইচ্ছা পড়াশোনা শেষে তিনি দেশে ফিরবেন। একবছর পড়াশোনা শেষে তিনি দেশে ফিরে আসবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন তিনি। তিনি দেশের মানুষের জন্য কিছু করতে চান। সে ইচ্ছা থেকেই দেশে ফেরার কথা জানিয়েছেন মুনজেরিন।

জানা গেছে, ঢাবি ছাত্রী মুনজেরিনের পথচলা বেশিদিনের নয়। অল্প কিছইদনের মাঝেই তিনি ট্যালেন্টদের সেলিব্রিটি হয়ে উঠেন। লকডাউনের মাঝে ঘরে থাকতে থাকতে অনেকের মতো মুনজেরিন শহীদেরও বিরক্তি ধরেছিল। মে মাসে ছোট ছোট ইংরেজি শেখানোর ভিডিও বানানো শুরু করেন। এতে সাড়া পেয়ে তিনি ভিডিও বানাতে শুরু করেন। মুনজেরিন সপ্তাহে অন্তত চারটি কনটেন্ট তৈরি করার চেষ্টা করেন। ভিডিও বানানোর আগেই ক্লাস নেওয়ার বিষয়ে পরিকল্পনা করেন। কোন দিন কোন বিষয় নিয়ে কথা বলবেন তা ঠিক করে নেন। মুনজেরিন ২০১৫ সাল থেকে অনলাইন আয়োজন রবি ১০ মিনিটস স্কুলে কাজ করেন। অফিশিয়াল কাজের পাশাপাশি এবার তিনি নিজেই ১০ মিনিটস স্কুল থেকে ইংরেজির শিক্ষক বনে গেছেন। ইংরেজিতে ভালো করে কথা বলার ৬০টি কার্যকরী ফর্মুলা নিয়ে ‘ঘরে বসে স্পোকেন ইংলিশ’ নামে একটি বইও লিখেছেন মুনজেরিন। ১০ মিনিটস স্কুলের সাইটে এর অনলাইন ভার্সন পাওয়া যাচ্ছে।

জানা গেছে, চট্টগ্রামের মেয়ে মুনজেরিন। এ বছরের জানুয়ারিতে মাস্টার্স শেষ হয়। ফেব্রুয়ারির শেষের দিকে বিশ্বে ইংরেজি ভাষার সবচেয়ে পুরোনো ও বিখ্যাত যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আবেদন করেন মুনজেরিন। ডাক পেয়েও যান। অ্যাপ্লায়েড লিঙ্গুয়েস্টিক অ্যান্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ একুইজিশনে মাস্টার্স নিয়ে পড়তে যাচ্ছেন তিনি। এখানে শেভেনিং স্কলারশিপের অধীনে পড়বেন তিনি। সব ঠিক থাকলে চলতি বছরের অক্টোবরে পড়তে যাবেন তিনি। তবে অক্সফোর্ডে এক বছরের পড়াশোনা শেষ করে দেশে ফিরতে চান মুনজেরিন।

 

টাইমস/জেকে

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচনের আগে-পরে ৭ দিন আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ দায়িত্বে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 04, 2026
img
দীর্ঘদিন পর শাহরুখের ‘ডন’ ফ্র্যাঞ্চাইজিতে প্রিয়াঙ্কা চোপড়া! Feb 04, 2026
ভোলায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখলেন শিবির সভাপতি সাদ্দাম Feb 04, 2026
ফরিদপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা যা বললেন তারেক রহমান Feb 04, 2026
img
‘কর্তব্য’ মুভিতে ফের পুলিশের ভূমিকায় সাইফ! Feb 04, 2026
img
শেরপুরে জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের জানাজায় মানুষের ঢল Feb 04, 2026
img
কেন বিচ্ছেদ মেনে নিয়েছিলেন, কারণ জানালেন আমির খান! Feb 04, 2026
img
‘এপস্টেইন ফাইল্‌স’ নিয়ে ক্ষোভপ্রকাশ কঙ্গনার! Feb 04, 2026
img
কৃষকদের পাশে দাঁড়ানোর জন্যই তাদের কৃষক কার্ড দেবো : তারেক রহমান Feb 04, 2026
img
১২ ফেব্রুয়ারি দুর্নীতিবাজদের লাল কার্ড দেখানোর নির্বাচন : শফিকুর রহমান Feb 04, 2026
img
তারাই গুপ্ত যারা ১৯ বছর বিদেশে পালিয়ে ছিল: জামায়াত নেত্রী Feb 04, 2026
img
আবার প্রেমে পড়লেন শমিতা শেঠি! Feb 04, 2026
img
প্রত্যাখ্যান করা স্টার্টআপের আয় শুনে আমান- ‘মারো আমাকে!’ Feb 04, 2026
img
৭ বছর পর আবারও পর্দায় ফিরছেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা! Feb 04, 2026
img
মেহজাবীনের প্রশংসায় পঞ্চমুখ সংগীতশিল্পী প্রীতম হাসান Feb 04, 2026
img
ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন নাহিদ ইসলাম Feb 04, 2026
img
বিসিবির সংবাদ সম্মেলনে উত্তপ্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ কোয়াবের Feb 04, 2026
img
আমার জীবনে প্রাক্তন প্রেমিকের সংখ্যা ৩ জন: চমক Feb 04, 2026
img
কুড়িগ্রামকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করা হবে : শফিকুর রহমান Feb 04, 2026
img
ভোটাররা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন: মির্জা ফখরুল Feb 04, 2026