জাতীয় সংসদের হুইপ পদে নিয়োগ পেলেন নিজান
ছবি: সংগৃহীত
০৯:১১ পিএম | ০২ মার্চ, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের হুইপ পদে নিয়োগ পেয়েছেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ-শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক এ বি এম আশরাফ উদ্দিন নিজান। সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলার সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
আশরাফ উদ্দিন নিজানকে হুইপ পদে নিয়োগ দেওয়ার খবর ছড়িয়ে পড়লে তার নির্বাচনী এলাকা লক্ষ্মীপুরের রামগতি-কমলনগরের সর্বস্তরের নেতাকর্মী ও অনুসারীদের মধ্যে আনন্দ-উল্লাস দেখা গেছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমপি নিজানের ছবি দিয়ে অভিনন্দন জানিয়েছেন।
প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে বিএনপি। এরপর ১৭ ফেব্রুয়ারি দলটির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়। আগামী ১২ মার্চ নবনির্বাচিত সংসদের প্রথম অধিবেশন বসার কথা রয়েছে। সংসদ অধিবেশন শুরুর আগেই এই গুরুত্বপূর্ণ সংসদীয় পদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হলো।
ইউটি/টিএ