© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনা: খুলনা বিভাগে আক্রান্ত বেড়ে ৩৮৬০, মৃত্যু ৫৫

শেয়ার করুন:
করোনা: খুলনা বিভাগে আক্রান্ত বেড়ে ৩৮৬০, মৃত্যু ৫৫
own-reporter-khulna
০৭:৫৩ পিএম | ২৮ জুন, ২০২০

খুলনা বিভাগে নতুন করে ২৫৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ হাজার ৮৬০। এ ছাড়া বিভাগে এই রোগে নতুন করে মৃত্যু হয়েছে আরও তিনজনের। এ নিয়ে বিভাগে আক্রান্ত হয়ে মোট ৫৫ জন মারা গেলেন।

রোববার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মনজুরুল মুরশিদ এসব তথ্য নিশ্চিত করেন।

বিভাগে নতুন শনাক্ত হওয়াদের মধ্যে খুলনা জেলায় ১৩৩ জন, বাগেরহাটে ২১, সাতক্ষীরায় ১৫, যশোরে ৮, ঝিনাইদহে ২০, মাগুরায় ২২, নড়াইলে ১৩, কুষ্টিয়ায় ৬, চুয়াডাঙ্গায় ৭ ও মেহেরপুরে ১১ জন রয়েছেন।

এছাড়া মারা যাওয়াদের মধ্যে খুলনা, যশোর ও কুষ্টিয়ার একজন করে রয়েছেন।

বিভাগে আক্রান্তদের মধ্যে খুলনায় ১ হাজার ৬৮৪ জন, বাগেরহাটে ১৮৭, সাতক্ষীরায় ১৭৪, যশোরে ৫২২, ঝিনাইদহে ১৮৫, মাগুরায় ১১৯, নড়াইলে ১৬৬, কুষ্টিয়ায় ৫৪১, চুয়াডাঙ্গায় ২১২ ও মেহেরপুরে ৭০ জন রয়েছেন।

বিভাগে নতুন করে ৩৯ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৯৪৯। বিভাগের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন খুলনায় ১৮৬ জন, বাগেরহাটে ৫৯, সাতক্ষীরায় ৪২, যশোরে ১৬৪, ঝিনাইদহে ৭৮, মাগুরায় ৪৫, নড়াইলে ৫৬, কুষ্টিয়ায় ১৭৯, চুয়াডাঙ্গায় ১১৬ ও মেহেরপুরে ২৪ জন।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন