© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভোলায় ঘরে নিয়ে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, যুবক আটক

শেয়ার করুন:
ভোলায় ঘরে নিয়ে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, যুবক আটক
district-correspondent
০৯:২০ পিএম | ২৮ জুন, ২০২০

ভোলার লালমোহনে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে মো. সোহাগ হোসেন (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার বিকালে উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর এলাকার বেড়িবাঁধের ওপর থেকে ওই যুবককে আটক করা হয়।

ভোলার লালমোহনে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে মো. সোহাগ হোসেন (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার বিকালে উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর এলাকার বেড়িবাঁধের ওপর থেকে ওই যুবককে আটক করা হয়।

আটক সোহাগ নাজিরপুর এলাকার আলতাফ হোসেনের ছেলে। আর ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার সকালে উপজেলার বদরপুর ইউনিয়নের চরকচ্ছপিয়া এলাকায় নিজ বাড়ির পাশে ওই স্কুল ছাত্রী জাম কুঁড়াতে যায়। এসময় লম্পট সোহাগ ওৎ পেতে থেকে তাকে কৌশলে নিজ ঘরে নিয়ে যায়। এরপর ভুক্তভোগী ওই ছাত্রীকে মুখ চেপে ধর্ষণ করে। বিষয়টি স্থানীয় কয়েকজন মহিলা টের পেলে ওই ছাত্রীর পরিবারকে অবহিত করে।

এরপর দুপুরে ওই ছাত্রীর বাবা আনসার আলী বাদী হয়ে লালমোহন থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক সোহাগ হোসেনকে আটক করে।

এ ব্যাপারে লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা করার পরপরই সোহাগকে আটক করা হয়। তাকে সোমবার সকালে জেল হাজতে প্রেরণ করা হবে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন