© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঝিনাইদহে মিষ্টি কুমড়া ভর্তি পিকআপে মিলল গাজা-ফেন্সিডিল

শেয়ার করুন:
ঝিনাইদহে মিষ্টি কুমড়া ভর্তি পিকআপে মিলল গাজা-ফেন্সিডিল
own-reporter-jhenaidah
০২:৩০ পিএম | ৩০ জুন, ২০২০

ঝিনাইদহে মিষ্টি কুমড়া ভর্তি পিকআপ থেকে গাজা ও ফেন্সিডিল উদ্ধার করেছে র‌্যাব। এসময় আটক করা হয়েছে দুই মাদক ব্যবসায়ীকে। সোমবার রাতে স্থানীয় বিসিক শিল্প নগরী এলাকায় এ ঘটনা ঘটে।

ঝিনাইদহে মিষ্টি কুমড়া ভর্তি পিকআপ থেকে গাজা ও ফেন্সিডিল উদ্ধার করেছে র‌্যাব। এসময় আটক করা হয়েছে দুই মাদক ব্যবসায়ীকে। সোমবার রাতে স্থানীয় বিসিক শিল্প নগরী এলাকায় এ ঘটনা ঘটে।

র‌্যাব-৬ ঝিনাইদহ কোম্পানী কমান্ডারের কার্যালয় থেকে মঙ্গলবার সকালে এ খবর জানানো হয়েছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদে তারা জানতে পারেন চুয়াডাঙ্গা জেলার আন্দুলবাড়িয়া এলাকা থেকে মিষ্টি কুমড়া ভর্তি একটি পিকআপে গাজা ও ভারতীয় ফেন্সিডিল ঢাকা নেওয়া হচ্ছে। এই সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের বিসিক শিল্প নগরী এলাকায় অবস্থান নেয় র‌্যাবের একটি দল। এ সময় মিষ্টি কুমড়া ভর্তি পিকআপটি তল্লাশি করে মিষ্টি কুমড়ার বস্তা থেকে ১১ কেজি গাজা ও ১১৭ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় পিকআপের চালক মো. মারুফ হোসেন ও তার সহযোগী হাসমত মোল্লাকে আটক করা হয়। তবে মো. নজরুল ইসলাম ও মো. শহিদুল ইসলাম নামের অপর দুইজন পালিয়ে যায়।

এছাড়া তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন, ৩টি সীম কার্ড, মাদক বিক্রয়ের নগদ ৩৮১০ টাকাসহ পিকআপটি জব্দ করা হয়।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করেছে র‌্যাব। এ অভিযানে নেতৃত্ব দেন র‌্যাবের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম এবং স্কোয়াড কমান্ডার এইচ এম শফিকুর রহমান।

টাইমস/ফাতেমা/এইচইউ

মন্তব্য করুন