© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুষ্টিয়ায় প্রেমিকাকে ডেকে নিয়ে গর্ণধর্ষণ : যুবক আটক

শেয়ার করুন:
কুষ্টিয়ায় প্রেমিকাকে ডেকে নিয়ে গর্ণধর্ষণ : যুবক আটক
district-correspondent
০৫:৪৯ পিএম | ২৪ জুলাই, ২০২০

বিয়ের আশ্বাস দিয়ে প্রেমিকাকে ডেকে নিয়ে গণধর্ষণের ঘটনা ঘটেছে। শুক্রবার ভিকটিম তরুণী বাদি হয়ে থানায় মামলা করেছেন। মামলার পরে রাসেল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর গ্রামে এঘটনা ঘটে।

বিয়ের আশ্বাস দিয়ে প্রেমিকাকে ডেকে নিয়ে গণধর্ষণের ঘটনা ঘটেছে। শুক্রবার ভিকটিম তরুণী বাদি হয়ে থানায় মামলা করেছেন। মামলার পরে রাসেল নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর গ্রামে এঘটনা ঘটে।

জানা গেছে, গত ৮ জুলাই রাতে পার্শ্ববর্তী মির্জাপুর গ্রামের জালাল শেখের ছেলে জয় বিয়ের আশ্বাস দিয়ে তার প্রেমিকাকে ডেকে নিয়ে ইঞ্জিনচালিত ভ্যানযোগে কামারপাড়া চরের কলাবাগানে নিয়ে যায়।

সেখানে কল্যাণপুর গ্রামের মৃত কামরুদ্দিনের ছেলে মামুন, আশরাফ আলীর ছেলে রাসেল, বাদশাহর ছেলে নাসিম ও হানেফ প্রামাণিকের ছেলে নান্নুসহ পাঁচজন জোরপূর্বক ওই তরুণীকে ধর্ষণ করে। পরে তাকে অসুস্থ অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় তারা।

পরে ভিকটিম তরুণীকে অভিযুক্তদের পরিবারগুলো ঘটনা প্রকাশ না করতে নানা ভাবে হুমকি ধামকি দেয়। এতে ভয়ে এলাকা থেকে পালিয়ে ঢাকা চলে যায় ওই তরুণী।

এ ব্যাপারে কুমারখালী থানার ওসি মজিবুর রহমান বলেন, গত ৮ জুলাই গণর্ধষণের বিষয়টি জানার পর বাদীকে খুঁজে না পাওয়ায় ব্যবস্থা নেয়া যায়নি। পরে বাদী থানায় উপস্থিত হয়ে অভিযোগ দিয়েছেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন