বগুড়ায় পিকআপ চাপায় রাস্তার পাশে বসে থাকা চার শ্রমিক নিহত

বগুড়া শহরে পিকআপ চাপায় কাজের আশায় রাস্তায় পাশে বসে থাকা চার শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শনিবার ভোরে শহরের মাটিডালি এলাকায় সদর উপজেলা পরিষদের সামনে বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- সদর উপজেলার খামারকান্দি গ্রামের রাশেদুল ইসলাম (৫০), গোকুল ইউনিয়নের আবু জাফর (৪৫) ও গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার খামার পানগাছি গ্রামের আজগর আলী (৪৫) এবং গাইবান্ধা জেলার মুন্টু (৪৪)।

এছাড়া আহত গাইবান্ধার খাজের উদ্দিন (৫০) ও রংপুর জেলার মঈদুল ইসলামকে (৩৮) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার ওসি হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রতিদিনের মতো কাজের আশায় আট থেকে ১০ জন দিনমজুর সদর উপজেলা পরিষদের সামনে বাইপাস সড়কের পাশে বসেছিলেন। আনুমানিক ভোর ৫টার দিকে হঠাৎ একটি বেপরোয়া পিকআপ ভ্যান তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ছয় জন আহত হন। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মুন্টুর মৃত্যু হয়।

ওসি আরও জানান, দুর্ঘটনার পরপরই চালক ও তার সহযোগী পিকআপ ভ্যান নিয়ে পালিয়ে যায়।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে: গোলাম পরওয়ার Feb 08, 2026
img
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান Feb 08, 2026
img

তথ্য যাচাই ছাড়াই মিথ্যা দাবি ‘টাইমস অব বাংলাদেশ'র

‘বাংলাদেশ টাইমস’কে অনিবন্ধিত বলায় প্রশ্নের মুখে ‘টাইমস অব বাংলাদেশ’ Feb 08, 2026
img
থাইল্যান্ডে স্বর্ণপদকসহ ট্রিপল অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের 'টিম ইংলোভয়েস' Feb 08, 2026
img
ময়মনসিংহ-৮ আসনে এমপি প্রার্থীর চাঁদাবাজির কল রেকর্ড ভাইরাল, সমালোচনার ঝড় Feb 08, 2026
img
আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির Feb 08, 2026
img
স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না : লুৎফুজ্জামান বাবর Feb 08, 2026
img
এনসিপির সদস্য সচিব আখতারকে প্রাণনাশের হুমকি Feb 08, 2026
img
আর্থিক প্রতিষ্ঠান-শিল্প প্রতিষ্ঠান নিরাপদ রাখা সকলের নৈতিক দায়িত্ব: সেনাপ্রধান Feb 08, 2026
img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026
img
যাকে ইচ্ছা ভোট দিন, তবু ভোটকেন্দ্রে যান: গয়েশ্বর Feb 07, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল ৪ দেশ Feb 07, 2026
img
নারীদের জাগরণই ধানের শীষের পুনর্জাগরণ: প্রিন্স Feb 07, 2026
img
ভোটটা যাতে পারফেক্ট হয়, সেটা আমাদের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ : প্রধান উপদেষ্টা Feb 07, 2026
img
ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন চমক ও রহস্যের ঝড়! Feb 07, 2026
img
২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ২৯ Feb 07, 2026
img
দেশ এখন দুই ভাগে বিভক্ত : ডা. তাহের Feb 07, 2026
img
রহস্যময় পোস্টে সমাপ্তির ইঙ্গিত নীলাঞ্জনার! Feb 07, 2026