ময়মনসিংহে পাঁচ অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ৬
ময়মনসিংহে পাঁচ অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ৬ময়মনসিংহে অভিযান চালিয়ে ৫টি চোরাই অটোরিকশা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় ৬ চোরকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার নগরীর ঘাগড়া আপনবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন জেলা ডিবির ওসি শাহ কামাল আকন্দ।

গ্রেপ্তারকৃতরা হলেন- নেত্রকোনার অজয় চন্দ্র দেবনাথ, ঘাগড়া আপনবাড়ির সাইদুল ইসলাম, গাড়াইল গ্রামের মো. রাসেল, মধ্যবাড়েরা গ্রামের মোতালেব, মুক্তাগাছার মো. আশরাফুল ও মাসকান্দা গনসার মাড়ের আবু বক্কর সিদ্দিক।
ওসি শাহ কামাল আকন্দ জানান, একটি চক্র দীর্ঘদিন ধরে ময়মনসিংহের বিভিন্ন এলাকা থেকে অটোরিকশা চুরি করে আসছিল। এমন অভিযোগ পেয়ে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ও জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অটোরিকশা চোর সিন্ডিকেটকে গ্রেপ্তারে জেলা সদরের ঘাগড়া আপনবাড়ি এলাকায় অভিযানে যায়। এ সময় অটো চোরচক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫টি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়।
এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা হয়েছে।
টাইমস/এইচইউ