© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রংপুরের নতুন বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব

শেয়ার করুন:
রংপুরের নতুন বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব

মো. আবদুল ওয়াহাব ভূঞা

own-reporter
০২:৫১ পিএম | ২৮ জুলাই, ২০২০

রংপুরের বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) মহাপরিচালক মো. আবদুল ওয়াহাব ভূঞা। তাকে পদায়ন করে সোমবার রাতে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মো. আবদুল ওয়াহাব ভূঞা বিসিএস একাদশ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।

এর আগে গত ৯ জুলাই রংপুরের বিভাগীয় কমিশনার কেএম তারিকুল ইসলামকে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে বদলি করা হয়। এরপর থেকে পদটি শূন্য ছিল।

মো. আবদুল ওয়াহাব ভূঞা গত ১ মার্চ থেকে ব্যানবেইস এর মহাপরিচালকের দায়িত্বে আছেন। এর আগে তিনি বরগুনা জেলার ডিসি ছাড়াও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতত্ত্বে এমএস ডিগ্রি অর্জন করেন তিনি। বাংলাদেশ স্কাউটস, ফরিদপুরের জেলা কমিশনারেরও দায়িত্বে ছিলেন। তার বাড়ি নেত্রকোনায়।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন