© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ময়মনসিংহে ছোট ভাইয়ের পরকীয়ার জেরে বড় ভাইকে পিটিয়ে হত্যা

শেয়ার করুন:
ময়মনসিংহে ছোট ভাইয়ের পরকীয়ার জেরে বড় ভাইকে পিটিয়ে হত্যা

প্রতীকী ছবি

own-reporter-mymensingh
০৩:২০ পিএম | ২৮ জুলাই, ২০২০

ঘটনাটি ঘটেছে সোমবার মধ্যরাতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের দায়িরাপুর গ্রামে। মঙ্গলবার দুপুরে গৌরীপুর থানার ওসি বোরহান উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এমদাদুল হকের সাথে প্রতিবেশী চার সন্তানের জননী এক নারীর পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। সোমবার রাতে এমদাদুল হক ওই নারীর সঙ্গে দেখা করতে যায়। ওই নারীর পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে লাঠি সোটা নিয়ে তাকে ধাওয়া করে। এমদাদুল নিজের বাড়িতে পৌঁছালে লোকজন তার পিছু নিয়ে বাড়িতে হামলা করে। এসময় এমদাদুলের ডাক-চিৎকার শুনে বড় ভাই নিজাম উদ্দিন কমল (৪০) ঘর থেকে বের হয়। এসময় প্রতিপক্ষের লোকজন তাকে লাঠি সোটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে পরিবারের লোকজন আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

ঘটনাটি ঘটেছে সোমবার মধ্যরাতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের দায়িরাপুর গ্রামে। মঙ্গলবার দুপুরে গৌরীপুর থানার ওসি বোরহান উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত নিজাম উদ্দিন কমল ওই গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে। এ ঘটনায় নিহতের স্ত্রী সালেমা খাতুন বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা দায়ের করেছেন।

বাবা হত্যার বিচার দাবি করে নিজাম উদ্দিন কমলের ছেলে মেহেদি হাসান জানান, যে নারীর সাথে আমার চাচার সম্পর্ক ছিল তাদের পরিবারের লোকজন আমার বাবাকে পিটিয়ে মেরে ফেলেছে। বাড়িঘর ভাঙচুর করেছে।

ওসি বোরহান উদ্দিন জানান, পরকীয়া সম্পর্কের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় অভিযুক্ত এক নারীকে গ্রেফতার করা হয়েছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন