© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দেশে করোনায় তিন হাজার মানুষের মৃত্যু

শেয়ার করুন:
দেশে করোনায় তিন হাজার মানুষের মৃত্যু

ফাইল ছবি

own-reporter
০৩:২৬ পিএম | ২৮ জুলাই, ২০২০

দেশে করোনাভাইরাসে এখন পর্যন্ত মোট তিন হাজার মানুষ মৃত্যুবরণ করেছেন। আক্রান্ত হয়েছেন প্রায় দুই লাখ ৩০ হাজার মানুষ। এছাড়া করোনাভাইরাসের উপসর্গ নিয়ে দেশে প্রায় সহস্রাধিক মানুষ মারা গেছেন।

এদিকে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে দেশে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মৃতের মোট সংখ্যা দাড়াল ৩ হাজার।

মঙ্গলবার অনলাইন হেলথ বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ১ হাজার ৭৩১ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হলেন ১ লাখ ২৭ হাজার ৪১৪ জন।

ব্রিফিংয়ে ডা. নাসিমা আরও জানান, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৭১৪টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৯০৭ জন নতুন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ২৯ হাজার ১৮৫ জন।

প্রসঙ্গত, বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ৮ মার্চ। ১৮ জুলাই আক্রান্তের সংখ্যা দুই লাখ পেরিয়ে যায়।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন