© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভিসির স্বামীর মৃত্যু

শেয়ার করুন:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভিসির স্বামীর মৃত্যু
own-reporter-chattogram
০৬:১৬ পিএম | ২৯ জুলাই, ২০২০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভিসি প্রফেসর ড. শিরীণ আখতারের স্বামী মেজর (অব.) লতিফুল আলম চৌধুরী মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন।

মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূইয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

লতিফুল আলম স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

প্রক্টর রবিউল হাসান ভূইয়া জানান, লতিফুল আলম চৌধুরী নিউমোনিয়া, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। গত ১৩ জুলাই তার করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর তাকে চট্টগ্রাম সিএমএইচে ভর্তি করা হয়। পরে সেখানে এক সপ্তাহ চিকিৎসা নেওয়ার পর তার করোনাভাইরাস নেগেটিভ আসে। কিন্তু নিউমোনিয়া সমস্যা বেড়ে যাওয়ায় তাকে আইসিইউতে ভর্তি করতে হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন