© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঝিনাইদহে নসিমন উল্টে প্রাণ গেল শিক্ষকের

শেয়ার করুন:
ঝিনাইদহে নসিমন উল্টে প্রাণ গেল শিক্ষকের
own-reporter-jhenaidah
০৮:১৭ পিএম | ২৯ জুলাই, ২০২০

ঝিনাইদহের কালীগঞ্জে নসিমন উল্টে তাহাজ্জত হোসেন নামের এক শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন। বুধবার দুপুরে জেলার কালীগঞ্জ-নলডাঙ্গা সড়কের কাদিপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি যশোরের আঞ্জুমান এতিমখানার শিক্ষক ছিলেন।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া জানান, নলডাঙ্গা থেকে গরু নিয়ে কালীগঞ্জের দিকে আসার পথে কাদিপুর নামক স্থানে তাদের বহন করা নসিমন উল্টে যায়। এসময় নীচে চাপা পড়ে তাহাজ্জত হোসেনসহ তিনজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিক্ষক তাহাজ্জতকে মৃত ঘোষণা করেন। আর আহত অপর দু’জনকে যশোর হাসপাতালে পাঠানো হয়েছে।

টাইমস/ফাতেমা/এইচইউ

মন্তব্য করুন