© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দেশে করোনায় আরও ৪৮ জনের মৃত্যু

শেয়ার করুন:
দেশে করোনায় আরও ৪৮ জনের মৃত্যু
own-reporter
০৩:৪৬ পিএম | ৩০ জুলাই, ২০২০

দেশে গত ২৪ ঘণ্টায় মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা হল তিন হাজার ৮৩। এছাড়া এই সময়ে নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন আরও দুই হাজার ৬৯৫ জন। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৩৪ হাজার ৮৮৯ জন।

বৃহস্পতিবার দুপুরে করোনাভাইরাস বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৬৬৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আগের কিছু মিলিয়ে ১২ হাজার ৯৩৭টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১১ লাখ ৬৪ হাজার ১৯৫টি।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই হাজার ৬৬৮ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৩২ হাজার ৯৬০ জনে।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন