© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিনহা হত্যা: চতুর্থ দফায় একদিনের রিমান্ডে ওসি প্রদীপ

শেয়ার করুন:
সিনহা হত্যা: চতুর্থ দফায় একদিনের রিমান্ডে ওসি প্রদীপ

ফাইল ছবি

own-reporter-cox-s-bazar
০৩:২৩ পিএম | ৩১ আগস্ট, ২০২০

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় পুলিশের বরখাস্তকৃত ওসি প্রদীপের চতুর্থ দফায় আরও একদিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় পুলিশের বরখাস্তকৃত ওসি প্রদীপের চতুর্থ দফায় আরও একদিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

র‌্যাবের রিমান্ড আবেদনের শুনানি নিয়ে সোমবার কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালত চতুর্থ দফায় একদিনের এ রিমান্ড আদেশ দেন। এর আগে সোমবার দুপুর ১ টা ৫৫ মিনিটে র‌্যাব-১৫ হেফাজত থেকে প্রদীপকে কক্সবাজার আদালতে নেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে কোর্ট ইন্সপেক্টর প্রদীপ কুমার দাস জানান, দুপুর ১ টা ৫৫ মিনিটে প্রদীপকে তৃতীয় দফা রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্তকারী সংস্থা র‌্যাব অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য প্রদীপের আরেক দফা রিমান্ড আবেদন করেন। আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ কুমার দাশ, পরিদর্শক লিয়াকত আলী ও থানার এসআই নন্দদুলাল রক্ষিতকে গত শুক্রবার তৃতীয় দফায় তিন দিনের রিমান্ডে নেয় মামলার তদন্তকারী সংস্থা র‌্যাব। তাদের মধ্যে রোববার দায় স্বীকার করে জবানবন্দি দেন লিয়াকত। সোমবার ১৬৪ ধারায় জবানবন্দি দিচ্ছেন নন্দদুলাল।

এর আগে গত ৩১ জুলাই রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

আরও পড়ুন

স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিতে আদালতে এসআই নন্দ দুলাল

সিনহা হত্যা: দায় স্বীকার করে প্রধান আসামি লিয়াকতের জবানবন্দি

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন