বরিশালে কাভার্ডভ্যান-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৬

বরিশালের উজিরপুরে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে অ্যাম্বুলেন্সের ৬ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন নারী এবং বাকি চারজন পুরুষ।

বুধবার বিকাল ৫টার দিকে উজিরপুরের আটিপাড়া এলাকার বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উজিরপুর থানার ওসি জিয়াউল আহসান।

নিহতরা হলেন- ঝালকা‌ঠির বাউকা‌ঠি এলাকার বা‌সিন্দা আরিফ হো‌সেন ও তার স্ত্রী শিউলী বেগম, আরিফের মা ক‌হিনূর বেগম, ভাই কাইউম হো‌সেন ও অ্যাম্ব‌ু‌লেন্স চালক কু‌মিল্লার আলমগীর হো‌সেন এবং অজ্ঞাত এক যুবক। পু‌লি‌শের ধারনা এই অজ্ঞাত যুবক নিহত অ্যাম্ব‌ুলেন্স চাল‌কের সহ‌যো‌গী।

পু‌লিশ ও প্রত্যক্ষদর্শীরা জা‌নান, তিন‌দি‌ন বয়সী মৃত নবজাতকের মরদেহ নিয়ে আরিফ ঢাকার উত্তরা থে‌কে স্বজন‌দের সঙ্গে অ্যাম্বু‌লে‌ন্সে ঝালকা‌ঠিতে গ্রা‌মের বা‌ড়ি‌তে নি‌য়ে আসছিল। প‌থিম‌ধ্যে আটিপাড়া এলাকায় পৌঁছ‌লে বিপরীতমুখী কাভার্ডভ্যা‌নের সঙ্গে মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। সংঘ‌র্ষের পরপরই ব‌রিশাল থে‌কে ছেড়ে আসা চট্রগ্রামগামী মায়া ট্রা‌ভেলসের এক‌টি বাস ওই কাভার্ডভ্যান‌টি‌কে আবার পিছন থে‌কে ধাক্কা দি‌লে তিন‌টি যানবাহনই দুম‌ড়ে-মুচ‌ড়ে যায়। এতে অন্য কো‌নো প‌রিবহনের কেউ হতাহত না হ‌লেও অ্যাম্বু‌লেন্সে থাকা ৫ আরোহী ঘটনাস্থ‌লে নিহত হন এবং অপরজন‌কে উদ্ধার ক‌রে স্থানীয় হাসপাতা‌লে নেওয়া হ‌লে চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন।

ওসি জিয়াউল আহসান জানান, নিহত‌দের উদ্ধার ক‌রে হাইও‌য়ে থানা পু‌লি‌শের জিম্মায় দেওয়া হ‌য়ে‌ছে। এছাড়া যানবাহন তিন‌টি‌কে সড়ক থে‌কে স‌রি‌য়ে পু‌লিশ হেফাজ‌তে নেওয়া হ‌য়ে‌ছে। ত‌বে এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত কাভার্ডভ্যান বা বা‌সের কাউ‌কেই আটক করা সম্ভব হয়‌নি।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
পুলিশকে লীগমুক্ত করতে হবে: সাদিক কায়েম Feb 07, 2026
img
রাজনীতিকে যারা পেশা হিসেবে নিয়েছে, তারাই দুর্নীতি, চাঁদাবাজি ও মামলাবাজি করে: জামায়াত আমির Feb 07, 2026
img
কারাবন্দি সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন আর নেই Feb 07, 2026
img
১১-১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল Feb 07, 2026
img
ঠাকুরগাঁওয়ের জনসভায় যোগ দিলেন তারেক রহমান Feb 07, 2026
img
জনগণের সমর্থন নিয়েই সরকার গঠন করতে চাই: তারেক রহমান Feb 07, 2026
img
এতো বছরের পরিবার, স্পেশাল মুহূর্তও অনেক: বুবলী Feb 07, 2026
img
কারাগার থেকে ভোটে অংশ নিচ্ছে আনিসুল ও পলকরা Feb 07, 2026
img
দেশে নিপাহ ভাইরাসে প্রাণ গেল ১ নারীর, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা Feb 07, 2026
img
যতটা সম্ভব কম বল প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে পুলিশ: ডিএমপি Feb 07, 2026
img
যৌন হেনস্তা মামলায় ১০ দিনের রিমান্ডে ইউটিউবার শমীক Feb 07, 2026
img
১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করার আহ্বান বিএনপি প্রার্থীর Feb 07, 2026
img
টানা দ্বিতীয় ম্যাচও বয়কট করলেন পর্তুগিজ সুপারস্টার রোনালদো Feb 07, 2026
img
পিএসএলের সবচেয়ে দামি খেলোয়াড় সাইম আইয়ুব Feb 07, 2026
img
হবিগঞ্জের নির্বাচনী সভাস্থলে ডা. শফিকুর রহমান Feb 07, 2026
img
টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার ২৭ দিন পর মৃত্যু Feb 07, 2026
img
পুঁজিবাজারে সাপ্তাহিক লেনদেন বেড়েছে ১৫ শতাংশ Feb 07, 2026
img
দিল্লি পুলিশের নিশানায় রানির ‘মার্দানি ৩’? Feb 07, 2026
img
ধরা পড়ল বুবলীর বেবিবাম্প! Feb 07, 2026
img
ফিনিশিংয়ে ঝড়ো ব্যাটিংয়ের রহস্য ফাঁস করলেন সোহান Feb 07, 2026