অসুস্থ মাকে সড়কে ফেলে গেল সন্তানরা, হাসপাতালে নিলেন ওসি

পটুয়াখালীর দশমিনায় অসুস্থ মাকে চিকিৎসার কথা বলে সড়কে ফেলে রেখে গেছেন তার সন্তানেরা। এ ঘটনা জানতে পেয়ে দশমিনা থানা পুলিশ জয়নব বেগমকে (৭০) উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেছেন।

স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, একমাস আগে বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের জয়গড়া গ্রামের মৃত আলাউদ্দিন আকনের স্ত্রী জয়নব বেগমকে (৭০) তার ছেলে আরিফ আকন ও মেয়ে রুনু বেগম তাদের মাকে চিকিৎসা করানোর কথা বলে একটি অটোভ্যানে করে দশমিনা উপজেলার সার্ভে কলেজের পাশে ফেলে রেখে যায়। স্থানীয় কিছু মানুষ জয়নব বেগমকে খাবার দিয়ে তাকে বাঁচিয়ে রাখলেও তার ঘুমানোর যায়গা হয় দশমিনা পটুয়াখালী সড়কের পাশে একটি পরিত্যক্ত ঘরে। জয়নব বেগমকে তার সন্তানদের ফেলে যাওয়ার ঘটনা লিখে স্থানীয় এক যুবক ফেসবুকে পোস্ট দেন।

দশমিনা থানার ওসি মো. জসীম বৃহস্পতিবার দুপুরে জয়নব বেগমকে উদ্ধার করে দশমিনা হাসপাতালে ভর্তি করান এবং তাকে নতুন পোশাক কিনে দেন।

দশমিনা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান জানান, জয়নব বেগম বর্তমানে শারীরিকভাবে খুব দুর্বল। তার পুরো চিকিৎসার ব্যয়ভার তিনি বহন করবেন।

 

টাইমস/জেকে/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026
img
শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার Feb 08, 2026
টি-টুয়েন্টি বিশ্বকাপে শেফার্ডের হ্যাটট্রিক, গেইলকে টপকালেন হেটমায়ার Feb 08, 2026
আনচেলত্তির ডেরায় নিশ্চিত ১১, বাকিরা কারা ? Feb 08, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 08, 2026
অদম্য বাংলাদেশ কাপে মুখোমুখি ধূমকেতু একাদশ ও দুরন্ত একাদশ Feb 08, 2026
শর্ট রানে জরিমানা-হিট উইকেট আরও কঠোর Feb 08, 2026
লা লিগায় আনুষ্ঠানিকভাবে আর্থিক ভারসাম্যের পথে বার্সেলোনা Feb 08, 2026
img
সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না: তারেক রহমান Feb 08, 2026
img
কু‌ড়িগ্রা‌মে জাতীয় পার্টির ৫ নেতাকে অব্যাহতি Feb 08, 2026
img
‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’ Feb 08, 2026
img
সরকার লোক দেখানো জানাযা ছাড়া আর কিছু করেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী Feb 08, 2026
img
সূত্রাপুর থানার ওসির অপসারণ চাইলেন ইশরাক Feb 08, 2026