ফের জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে শীর্ষে বাংলাদেশ
ছবি সংগৃহীত
০৭:০৪ পিএম | ১২ সেপ্টেম্বর, ২০২০
জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে ৬৭৩১ জন শান্তিরক্ষী পাঠিয়ে আবারও শীর্ষ স্থান অর্জন করেছে বাংলাদেশ। শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে ৬৭৩১ জন শান্তিরক্ষী পাঠিয়ে আবারও শীর্ষ স্থান অর্জন করেছে বাংলাদেশ। শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৬৭৩১ জন শান্তিরক্ষী প্রেরণের মাধ্যমে জাতিসংঘের শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ পুনরায় প্রথম স্থান অর্জন করেছে।
টাইমস/এইচইউ