© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বগুড়ায় করোনায় কৃষি কর্মকর্তার মৃত্যু

শেয়ার করুন:
বগুড়ায় করোনায় কৃষি কর্মকর্তার মৃত্যু
own-reporter-bogura
০৯:৫৮ পিএম | ১২ সেপ্টেম্বর, ২০২০

বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক কৃষি কর্মকর্তার মৃত্যু হয়েছে। তার নাম মহসিন আলী (৫৪)।

বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক কৃষি কর্মকর্তার মৃত্যু হয়েছে। তার নাম মহসিন আলী (৫৪)।

শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের মুখপাত্র আব্দুর রহিম রুবেল।

মহসিন আলী বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তার পৈত্রিক বাড়ি বগুড়ার গাবতলী উপজেলায় হলেও তিনি সদর উপজেলার সাবগ্রাম এলাকায় থাকতেন।

মহসিন আলীর ছেলে নাবিল জানান, গত ৩১ আগস্ট বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তার বাবা করোনা পজিটিভ শনাক্ত হন। এরপর বাসায় থেকেই তিনি চিকিৎসা নেন। তার শরীরে অক্সিজেনের মাত্রা কমে গেলে গত ৩ সেপ্টেম্বর দুপুর সোয়া ২টার দিকে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন