© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বনানীতে শিশু গৃহকর্মীর মরদেহ উদ্ধার

শেয়ার করুন:
বনানীতে শিশু গৃহকর্মীর মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

own-reporter
০৬:১২ পিএম | ১৩ সেপ্টেম্বর, ২০২০

রাজধানীর বনানীর একটি বাসা থেকে লিজা নামে ১৩ বছর বয়সী এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুর ১২টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকার ১ নম্বর রোডের একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে বনানী থানা পুলিশ।

বনানী থানার ওসি নুরে আজম মিয়া জানান, বনানীর বাসাটিতে গত তিন মাস ধরে লিজা কাজ করছিল। গৃহকর্তার নাম দেলোয়ার হোসেন। বাসার লোকজন পুলিশকে জানায়, লিজা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ওই বাসার সার্ভেন্ট কক্ষ থেকে লিজার শায়িত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। প্রতিবেদন পেলে জানা যাবে মৃত্যুর কারণ।

লিজার বাড়ি নেত্রকোনা জেলার কমলাকান্দা উপজেলায়। তার সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে বলেও জানান ওসি।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন