© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজধানীতে বাসায় ঢুকে গৃহবধূকে হত্যা, ঘাতক আটক

শেয়ার করুন:
রাজধানীতে বাসায় ঢুকে গৃহবধূকে হত্যা, ঘাতক আটক
own-reporter
১১:৫৯ এএম | ১৫ সেপ্টেম্বর, ২০২০

রাজধানীতে বাসায় ঢুকে জান্নাতুল ফেরদৌস নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যা করা হয়েছে। সোমবার রাতে সবুজবাগের নন্দীপাড়ায় এঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরিসহ ঘাতককে আটক করা হয়েছে।

রাজধানীতে বাসায় ঢুকে জান্নাতুল ফেরদৌস নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যা করা হয়েছে। সোমবার রাতে সবুজবাগের নন্দীপাড়ায় এঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরিসহ ঘাতককে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, সোমবার মধ্যরাতে সবুজবাগের নন্দীপাড়ায় একটি নির্মাণাধীন ভবনের চতুর্থ তলার ফ্ল্যাটে খুন হন গৃহবধূ জান্নাতুল ফেরদৌস। পরে গৃহবধূর স্বামী বাসায় ফিরে এ ঘটনা দেখে চিৎকার শুরু করলে স্থানীয়রা এসে লাশ উদ্ধার করে।

পরে ওই বাড়ির ছাদ থেকে রক্তমাখা ছুরিসহ মনির নামে একজনকে আটক করা হয়েছে। তিনি ওই বাসায় পানি সরবরাহ করতেন। একই সঙ্গে পাশের একটি ভবনে কেয়ারটেকারের কাজ করতেন। পরে পুলিশের ক্রাইম সিন ইউনিট লাশ উদ্ধার করে।

টাইমস/এসএন

মন্তব্য করুন