© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুমিল্লায় প্রাইভেটকারে মিলল ৫৮৫ বোতল ফেনসিডিল, গ্রেপ্তার ২

শেয়ার করুন:
কুমিল্লায় প্রাইভেটকারে মিলল ৫৮৫ বোতল ফেনসিডিল, গ্রেপ্তার ২
own-reporter-cumilla
০৯:৫৯ পিএম | ১৫ সেপ্টেম্বর, ২০২০

কুমিল্লা আদর্শ সদর উপজেলা থেকে ৫৮৫ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

কুমিল্লা আদর্শ সদর উপজেলা থেকে ৫৮৫ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার বিকালে র‌্যাবের একটি দল জেলার আদর্শ সদর উপজেলার আমতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

গ্রেপ্তার দুইজন হলেন- কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শ্রীপুর গ্রামের আবদুল কাদেরের ছেলে আরিফ হোসেন (২৫) ও মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার কলমা গ্রামের বাচ্চু বেপারীর ছেলে ফয়সাল বেপারী (২৪)।

র‌্যাব-১১ এর সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর তালুকদার নাজমুস সাকিব জানান, ফেনসিডিলের একটি বড় চালান যাচ্ছে এমন খবরের ভিত্তিতে আদর্শ সদর উপজেলার আমতলী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৫৮৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয় এবং আরিফ হোসেন ও ফয়সাল বেপারী নামে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে- তারা দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেনসিডিল ও বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন