চাঁদপুরে ভোটকেন্দ্রের সামনে ছুরিকাঘাতে তরুণ খুন

চাঁদপুরে পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ভোটকেন্দ্রের সামনে আধিপত্য বিস্তার নিয়ে ছুরিকাঘাতে এক তরুণ নিহত হয়েছেন। তার নাম ইয়াসিন (১৮)। তিনি কোড়ালিয়া এলাকার হারুনুর রশিদ কালু মোল্লার ছেলে।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের গণি স্কুল কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে শহরের কোড়ালিয়া এলাকায় গণি মডেল উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে আওয়ামী লীগের দলীয় কাউন্সিলর প্রার্থী হেলাল উদ্দিনের সমর্থক ইয়াসিন ও সাইদের আধিপত্য বিস্তার নিয়ে বাগ‌বিতণ্ডা হয়। একপর্যায়ে সাইদ ক্ষুদ্ধ হয়ে ইয়াসিনের গলায় ছুরিকাঘাত করেন। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে তিনি মারা যান।

এ বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর মডেল থানার ওসি জানান, দুপুর সাড়ে ১২টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত অবস্থায় ইয়াসিন নামের এ তরুণকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করেন। ঢাকায় নেয়ার পথেই তার মৃত্যু হয়।

চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজাউদ্দৌলা রুবেল জানান, তার গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

উল্লেখ্য, শনিবার সকাল ৯টায় চাঁদপুর পৌরসভার নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীন এই ভোটগ্রহণ চলে বিকেল পাঁচটা পর্যন্ত। এতে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল, বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আক্তার হোসেন মাঝি, ইসলামী আন্দোলনের হাতপাখা মার্কার মামুনুর রশিদ বেলালসহ মোট ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

এছাড়া কাউন্সিলর পদে ৫০ জন এবং মহিলা কাউন্সিলর পদে আরো ১৪ জনসহ মোট ৬৭জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026
img
শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার Feb 08, 2026
টি-টুয়েন্টি বিশ্বকাপে শেফার্ডের হ্যাটট্রিক, গেইলকে টপকালেন হেটমায়ার Feb 08, 2026
আনচেলত্তির ডেরায় নিশ্চিত ১১, বাকিরা কারা ? Feb 08, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 08, 2026
অদম্য বাংলাদেশ কাপে মুখোমুখি ধূমকেতু একাদশ ও দুরন্ত একাদশ Feb 08, 2026
শর্ট রানে জরিমানা-হিট উইকেট আরও কঠোর Feb 08, 2026
লা লিগায় আনুষ্ঠানিকভাবে আর্থিক ভারসাম্যের পথে বার্সেলোনা Feb 08, 2026
img
সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না: তারেক রহমান Feb 08, 2026
img
কু‌ড়িগ্রা‌মে জাতীয় পার্টির ৫ নেতাকে অব্যাহতি Feb 08, 2026
img
‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’ Feb 08, 2026
img
সরকার লোক দেখানো জানাযা ছাড়া আর কিছু করেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী Feb 08, 2026
img
সূত্রাপুর থানার ওসির অপসারণ চাইলেন ইশরাক Feb 08, 2026