ফেনীতে সেপটিক ট্যাংকে চীনফেরত বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ

ফেনীতে চীনফেরত বিশ্ববিদ্যালয়ের এক বাংলাদেশি ছাত্রের লাশ সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার দিবাগত রাত ১টার দিকে ফেনী শহরের শফিকুর রহমান সড়কের তাসফিয়া ভবনের সেপটিক ট্যাংক থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ভবনটির কেয়ারটেকার মো. শাহীনকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, ইউনুস বাবু নামে ওই ছাত্র সোনাগাজীর বগাদানা ইউনিয়নের পাইকপাড়া এলাকার বাসিন্দা। তিনি ফেনী আইসিএসটি থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করে স্কলারশিপ নিয়ে চীনে একটি বিশ্ববিদ্যালয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়তেন।

ফেনী মডেল থানার ওসি (তদন্ত) ওমর হায়দার জানান, খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ১০টার দিকে ওই ভবনে গিয়ে সেফটিক ট্যাংকে লাশ দেখতে পান। খবর পেয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। রাত ১টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। তবে সেপটিক ট্যাংকে থাকায় লাশে পচন ধরে যায়। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।

বাবুর মা রেজিয়া বেগম জানান, করোনাকালীন ছেলে দেশে এসে বাবা-মায়ের সঙ্গে ফেনী শহরের একটি বাসায় থাকত। তার নানাবাড়ি সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নের চরসোনাপুর তিনবাড়িয়া গ্রামে। ২০১৩ সালে সোনাগাজী আলহেলাল একাডেমি থেকে বাবু এসএসসি পাস করেছিল। এর আগে গত শুক্রবার সকালে ওই ভবন থেকে ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের আমানউদ্দিন ভূঞাবাড়ির বাসিন্দা মো. শাহরিয়ারকে আহতাবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাকেও গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছিল। তার দেয়া তথ্যমতে বাবুর লাশ উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার বন্ধু শাহরিয়ার বাবুকে বাসা থেকে ডেকে এনেছিল। হত্যাকাণ্ডের সঙ্গে ওই বাড়ির কেয়ারটেকার শাহীনসহ একাধিক দুর্বৃত্ত জড়িত বলে ধারণা করা হচ্ছে।

 

টাইমস/জেকে

Share this news on:

সর্বশেষ

img
কক্সবাজারে ৫৯৮ ভোটকেন্দ্রের ৩২৯টিই ঝুঁকিপূর্ণ Feb 06, 2026
img
জাপানে রেকর্ডভাঙা তুষারপাতে প্রাণ গেল অন্তত ৩৫ জনের Feb 06, 2026
img
গ্রেপ্তার দক্ষিণী অভিনেত্রী কৃষ্ণা অঞ্জু! Feb 06, 2026
img
এশিয়ান ইনডোরের সেমিফাইনালে ইমরানুর Feb 06, 2026
img
পাকিস্তানের সিদ্ধান্ত ভুল, আইসিসি কড়া পদক্ষেপ নেবে : বিসিসিআই Feb 06, 2026
img
চুপিসারে রণজয়-শ্যামৌপ্তির আইবুড়ো ভাত, কী কী ছিল মেনুতে? Feb 06, 2026
img
গাজার উদ্দেশে ফের যাত্রা শুরুর ঘোষণা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার Feb 06, 2026
img
মদ বিক্রি বাড়িয়েছে সৌদি আরব! Feb 06, 2026
img
দেশের ৪ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ Feb 06, 2026
img
রমজান উপলক্ষে ১ কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার Feb 06, 2026
img
জয়ার ‘ওসিডি’, নীনার ‘বধ ২’! প্রেক্ষাগৃহে আর কোন কোন ছবি চমক দিতে চলেছে? Feb 06, 2026
img
দেশে এসেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট Feb 06, 2026
img
পুতিনের এক বছর চুক্তি বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প Feb 06, 2026
img
কিভাবে এনআইডি নম্বর ব্যবহার করে জানা যাবে ভোট কেন্দ্রের নাম? Feb 06, 2026
img
২২ দফা ইশতেহার ঘোষণা বাংলাদেশ খেলাফত মজলিসের Feb 06, 2026
img
প্রশান্ত মহাসাগরে জাহাজে মার্কিন হামলা, প্রাণ গেল ২ জনের Feb 06, 2026
img
জানুয়ারিতে সর্বোচ্চ আন্তর্জাতিক ফুটবলারের দলবদলের রেকর্ড Feb 06, 2026
img
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ বন্ধুর Feb 06, 2026
img
২০২৫-এ কোনো ছবি মুক্তি ছাড়াই আলোচনার শীর্ষে দীপিকা! Feb 06, 2026
img
চিত্রাঙ্গদার পোশাক ঘিরে বেবি বাম্পের জল্পনা! Feb 06, 2026