© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিলেটে ছিনতাই করে পালানোর সময় গণপিটুনিতে যুবক নিহত

শেয়ার করুন:
সিলেটে ছিনতাই করে পালানোর সময় গণপিটুনিতে যুবক নিহত

প্রতীকী ছবি

own-reporter-sylhet
০৭:০৯ পিএম | ১১ অক্টোবর, ২০২০

সিলেট নগরের কাস্টঘর এলাকায় ছিনতাই করে পালানোর সময় গণপিটুনিতে রায়হান আহমেদ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সিলেট নগরের কাস্টঘর এলাকায় ছিনতাই করে পালানোর সময় গণপিটুনিতে রায়হান আহমেদ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার সকালে এ ঘটনা ঘটে। মৃত রায়হান আহমেদ সিলেট নগরের আখালিয়াস্থ নেহারিপাড়া এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জ্যোতির্ময় সরকার বলেন, ভোরে নগরের কাস্টঘর এলাকায় ছিনতাইকালে রায়হান আহমেদকে আটক করে স্থানীয়রা। পরে স্থানীয়রা তাকে গণপিটুনি দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর তার মৃত্যু হয়।

পরে বিকেল সাড়ে ৩টার দিকে ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, রায়হান আহমেদের নামে সিলেটের বিভিন্ন থানায় ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন