© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হাতিরঝিলে হাত-পা বাঁধা অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

শেয়ার করুন:
হাতিরঝিলে হাত-পা বাঁধা অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
own-reporter
১০:৩৬ এএম | ১২ অক্টোবর, ২০২০

রাজধানীর রামপুরা ব্রিজ সংলগ্ন হাতিরঝিল থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হাতিরঝিলের রামপুরা ব্রিজ এলাকায় ঝিলের মধ্যে ওই ব্যক্তির লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে এসে পুলিশ লাশ উদ্ধার করে।

হাতিরঝিল থানার একটি সূত্র জানায়, অজ্ঞাত ব্যক্তিটির হাত-পা বাঁধা ছিল। এছাড়া এসিড দিয়ে মৃত ব্যক্তির মুখ ঝলসে দেয়া হয়েছে। প্রাথমিক ভাবে এটি হত্যাকান্ড বলেই ধারণা করছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন