© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকা উত্তর সিটি মেয়র আতিক সস্ত্রীক করোনায় আক্রান্ত

শেয়ার করুন:
ঢাকা উত্তর সিটি মেয়র আতিক সস্ত্রীক করোনায় আক্রান্ত
own-reporter
১১:৪৭ এএম | ১২ অক্টোবর, ২০২০

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম করোনায় আক্রান্ত হয়েছেন। একই সঙ্গে মেয়রের স্ত্রী ও ব্যক্তিগত সহকারিও করোনায় আক্রান্ত হয়েছেন। রোববার তাদের সবার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম করোনায় আক্রান্ত হয়েছেন। একই সঙ্গে মেয়রের স্ত্রী ও ব্যক্তিগত সহকারিও করোনায় আক্রান্ত হয়েছেন। রোববার তাদের সবার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে।

সোমবার মেয়র আতিকুল ইসলামের ব্যক্তিগত সহকারি রিশাদ মোর্শেদ গণমাধ্যমকে জানান, উপসর্গ দেখা দেয়ায় মেয়র আতিকুল ইসলাম সস্ত্রীক করোনা টেস্ট করান। টেস্টে ফলাফল পজিটিভ এসেছে।

বর্তমানে মেয়র আতিকুল ইসলাম ও তাঁর স্ত্রী বাসায় থেকেই চিকিৎসকের পরামর্শ মেনে চিকিৎসা নিচ্ছেন। এখন তারা আইসোলেশনে আছেন।

টাইমস/এসএন

মন্তব্য করুন