© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শেয়ার করুন:
জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
district-correspondent
০৯:০২ পিএম | ১৩ অক্টোবর, ২০২০

‘দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন, নিশ্চিত করবে টেকসই উন্নয়ন’ স্লোগানে জামালপুরের ইসলামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

‘দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন, নিশ্চিত করবে টেকসই উন্নয়ন’ স্লোগানে জামালপুরের ইসলামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম মাজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম জামাল আবদুন নাছের বাবুল।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটুর সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান রোকন, ইসলামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন এনজিও কর্মীরা উপস্থিত ছিলেন।

টাইমস/এসএন

মন্তব্য করুন