‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে হবে’

জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্রমুক্ত ও সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়তে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল ১৫ অক্টোবর বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২০ উপলক্ষে বুধবার এক বাণীতে এ আহবান জানান তিনি।

বাণীতে প্রধানমন্ত্রী বলেন, আসুন, আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিবন্ধীসহ সকল মানুষের জন্য জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্রমুক্ত ও সুখী-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলি।

তিনি আরও বলেন, প্রতি বছরের ন্যায় ১৫ অক্টোবর বাংলাদেশে ‘বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস’ উদযাপিত হচ্ছে। বিষয়টি জেনে আমি আনন্দিত। এ উপলক্ষে দৃষ্টি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধী ব্যক্তি, পরিবার, সংস্থা-সংগঠন এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সংবিধানের ২৮নং অনুচ্ছেদে দেশের সকল নাগরিকের সমঅধিকার নিশ্চিত করে গেছেন। আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহারেও সকল ধরনের প্রতিবন্ধী ব্যক্তির ভাগ্য উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছে।

প্রতিবন্ধীদের উন্নয়নে বর্তমান সরকারের গৃহিত নানা উদ্যোগ সম্পর্কে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার দৃষ্টি প্রতিবন্ধীসহ সকল শ্রেণির প্রতিবন্ধী জনগণের সামগ্রিক জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। সে লক্ষ্যে সরকার জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন গঠন করেছে। এই ফাউন্ডেশনের মাধ্যমে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র স্থাপন, জাতীয় প্রতিবন্ধী কমপ্লেক্স ভবন (সুবর্ণ ভবন) নির্মাণ, মোবাইল থেরাপি ভ্যান চালুকরণ, প্রতিবন্ধী ক্রীড়াবিদদের জন্য আন্তর্জাতিক মানের ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ গ্রহণ, প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের জন্য স্বতন্ত্র ও বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ, শতভাগ প্রতিবন্ধী ব্যক্তিকে সরকারি ভাতার আওতায় আনাসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করেছে।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
চাঁদাবাজ, মাদক ও দুর্নীতির বিরোধী জিরো টলারেন্স নীতি ঘোষণা নাসীরুদ্দীনের Feb 06, 2026
img
কক্সবাজারে শিক্ষা সফরে গিয়ে নিখোঁজ হওয়া শিক্ষার্থীকে পাওয়া গেল নিঝুমদ্বীপে Feb 06, 2026
img
সাবেক ও বর্তমান প্রেম নিয়ে অজানা কথা শোনাবেন মিথিলা! Feb 06, 2026
img
বিএনপির প্রতিশ্রুতি রাষ্ট্রের প্রতিশ্রুতিতে পরিণত হয়েছে: আলাল Feb 06, 2026
img
বিশ্বকাপের আগের দিন ভারত শিবিরে দুঃসংবাদ Feb 06, 2026
img
নির্বাচিত হলে জামায়াতই নির্ধারণ করবে সরকারপ্রধান কে হবেন: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
বয়কট ইস্যু সমাধানে পাকিস্তান সরকারের সঙ্গে জয় শাহকে যোগাযোগের পরামর্শ Feb 06, 2026
img
স্পর্শকাতর বিষয়ে কথা বলার জন্য সঠিক সময় প্রয়োজন : বুবলী Feb 06, 2026
img
ফাইনালে সূর্যবংশীর দুর্দান্ত সেঞ্চুরি Feb 06, 2026
img
আগামীকাল ঠাকুরগাঁও যাবেন তারেক রহমান, বঞ্চনা আর অবহেলার অবসান চায় এলাকাবাসী Feb 06, 2026
img
স্বাধীনতার বিরোধিতাকারীদের ভোট চাওয়ার অধিকার নেই: আবুল কালাম Feb 06, 2026
img
ভোলায় বিএনপি ও জামায়াতের সংঘর্ষ, আহত ১৯ Feb 06, 2026
img
নির্বাচনে ভোটার উপস্থিতি ৫৫ শতাংশের কম বা বেশি হতে পারে: ইসি আনোয়ারুল Feb 06, 2026
img
দেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম Feb 06, 2026
img
ঝালকাঠিতে ছাত্রদলের ফ্রি মেডিকেল ক্যাম্প Feb 06, 2026
img
লুট হওয়া অধিকাংশ অস্ত্র উদ্ধার হয়েছে: ইসি মাছউদ Feb 06, 2026
নবীজির মৃত্যুর গুজবের সময় যা ঘটেছিল | ইসলামিক জ্ঞান Feb 06, 2026
ঢাকা ১৯ আসনে ভোটের দৌ'ড়ে কে এগিয়ে? Feb 06, 2026
রমজানে যে আমল বেশি বেশি করতেন মহানবী | ইসলামিক জ্ঞান Feb 06, 2026
বাউফল উপজেলায় জামায়াত আমিরের বক্তব্য Feb 06, 2026