© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আজ প্রাক্তনকে ক্ষমা করে দেওয়ার দিন!

শেয়ার করুন:
আজ প্রাক্তনকে ক্ষমা করে দেওয়ার দিন!
central-desk
০১:৩২ পিএম | ১৭ অক্টোবর, ২০২০

আজ ১৭ অক্টোবর, প্রাক্তনকে ক্ষমা করে দেওয়ার দিন। ২০১৮ সালে যাত্রা শুরু হয় বিচিত্র দিবসটির। বয়ফ্রেন্ড কিংবা গার্লফ্রেন্ড যাই হউক যাও, মাফ

আজ ১৭ অক্টোবর, প্রাক্তনকে ক্ষমা করে দেওয়ার দিন। ২০১৮ সালে যাত্রা শুরু হয় বিচিত্র দিবসটির। আন্তর্জাতিকভাবে সব দেশে স্বীকৃত না হলেও সাম্প্রতিক সময়ে ১৭ অক্টোবর-এ দিবসটি এলে আলোচনায় থাকে। যার চর্চা বেশি লক্ষ্য করা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রাক্তনকে ক্ষমা করার দিন (Forgive an Ex Day) আজ।

বয়ফ্রেন্ড কিংবা গার্লফ্রেন্ড যাই হউক যাও, মাফ করে দিলাম এমন কথা বলে প্রাক্তনকে ক্ষমা করে দেয়াটাই যেন উদারতা। চলে যাওয়া মানুষটিকে নিজের ভেতর ঘৃণায় বাঁচিয়ে রাখার কোন মানে হয় না। কেবলই যেন বুকের ওপর অনড় জগদ্দল পাথর চাপিয়ে রাখা। তার চেয়ে প্রাক্তনকে নিঃশর্তে ক্ষমা করে দিলে কেমন হয়! অসহনীয় অতীতকে ভুলে যাওয়ার ক্ষেত্রে এর চেয়ে সহজ পথ বোধ হয় কমই আছে। এমন প্রতিপাদ্য নিয়েই দিবসটির যাত্রা শুরু।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন