© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে তথ্যমন্ত্রী

শেয়ার করুন:
করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে তথ্যমন্ত্রী

ফাইল ছবি

own-reporter
০৪:৩৬ পিএম | ১৭ অক্টোবর, ২০২০

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাছান মাহমুদ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাছান মাহমুদ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

তথ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মীর আকরাম উদ্দিন আহম্মদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মীর আকরাম উদ্দিন আহম্মদ বলেন, করোনা টেস্টের রিপোর্টে ফলাফল পজিটিভ আসার পর শুক্রবার রাত থেকে তথ্যমন্ত্রী রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তিনি শারীরিক ভাবে এখনো সুস্থ আছেন। দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন।

টাইমস/এসএন 

মন্তব্য করুন