© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভ্যাকসিনের তালিকায় গ্লোবের ‘ব্যানকোভিড’

শেয়ার করুন:
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভ্যাকসিনের তালিকায় গ্লোবের ‘ব্যানকোভিড’

ফাইল ছবি

own-reporter
০৭:১১ পিএম | ১৭ অক্টোবর, ২০২০

করোনাভাইরাস প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভ্যাকসিনের প্রাথমিক তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের গ্লোব বায়োটেক উদ্ভাবিত করোনার ভ্যাকসিন ‘ব্যানকোভিড’। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্লোব বায়োটেক এ তথ্য নিশ্চিত করেছে।

শনিবার বিশ্ব স্বাস্থ্য তাদের ওয়েবসাইটে করোনা ভ্যাকসিনের তালিকা প্রকাশ করে। যে তালিকায় গ্লোব বায়োটেক উদ্ভাবিত ‘ব্যানকোভিড’ স্থান পেয়েছে।

সংস্থাটির ওয়েবসাইটে বলা হয়েছে, প্রি-ক্লিনিক্যাল টেস্টের জন্য গ্লোব ফার্মাসিউটিক্যালস গ্রুপ অব কোম্পানিজ লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেডের ৩টি ভ্যাকসিন তালিকাভুক্ত করা হয়েছে।

এদিকে এ ব্যাপারে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে গ্লোব বায়োটেক জানিয়েছে, ১৫ অক্টোবর বিশ্ব স্বাস্থ্য সংস্থা গ্লোব বায়োটেক উদ্ভাবিত করোনা প্রতিরোধী তিনটি ভ্যাকসিনকে তালিকাভুক্ত করেছে।

ভ্যাকসিনগুলো হচ্ছে, D614G variant mFNA Vaccine, DNA Plasmid Vaccine, Adonocirus Typo-5 Vcctor Caccine.

এব্যাপারে গ্লোব বায়োটেকের রিসার্স এন্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের প্রধান ডা. আসিফ মাহমুদ গণমাধ্যমকে জানান, ডিসেম্বরে বাংলাদেশের বাজারে করোনা ভ্যাকসিন নিয়ে আসার ব্যাপারে আশাবাদী গ্লোব বায়োটেক। প্রতিষ্ঠানটির এ প্রচেষ্টাকে আরও বেগবান করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন