শ্বশুরবাড়ির উঠোন খুঁড়ে মিলল নিখোঁজ গৃহবধূর লাশ

ছয় দিন নিখোঁজ থাকার পর শ্বশুরবাড়ির উঠোনের মাটি খুঁড়ে গৃহবধূ আফরোজার লাশ উদ্ধার করা হয়েছে। কক্সবাজারের মহেশখালীতে এ ঘটনা ঘটেছে। নিহত আফরোজা বেগম (২৪) হোয়ানক ইউনিয়নের পুঁইছড়া এলাকার মোহাম্মদ ইসহাকের মেয়ে।

শনিবার রাতে মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

মহেশখালী থানার ওসি আবদুল হাই গণমাধ্যমকে জানান, আফরোজার স্বামী রাকিব হাসান বাপ্পী চকরিয়া উপজেলার বদরখালী ডিগ্রি কলেজের প্রভাষক। রাকিব হাসান বাপ্পি উত্তর নলবিলা এলাকার হাসান বশিরের ছেলে।

ওসি আরও জানান, গত ১২ অক্টোবর শ্বশুরবাড়ি থেকে গৃহবধূ আফরোজা বেগম নিখোঁজ হয়েছেন বলে জানানো হয়। এ ঘটনায় আফরোজার বাবা মোহাম্মদ ইসহাক বাদী হয়ে রাকিব হাসান বাপ্পীকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান চালায় পুলিশ। পরে মহেশখালী থানা পুলিশ শনিবার রাত ১১টার দিকে শ্বশুরবাড়ির উঠোনের মাটি খুড়ে গৃহবধূ আফরোজার চাপা দেয়া লাশ উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, এক বছর আগে বাপ্পির সঙ্গে আফরোজার বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। পারিবারিক কলহের জেরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাও হয়েছে।

মামলাকে কেন্দ্র করে বাপ্পির সঙ্গে তার স্ত্রী আফরোজার প্রায়ই ঝগড়া হতো। এরই জেরে গত ১২ অক্টোবর বাপ্পির মা রোকেয়া হাসান তার পুত্রবধূ আফরোজা নিখোঁজ হয়েছে বলে প্রচার করেন।

এর পর থেকেই আফরোজার স্বামী রাকিব হাসান বাপ্পি গা ঢাকা দেন। এতে পুলিশের সন্দেহ তৈরি হয়। পরে শ্বশুরবাড়ির উঠোনের মাটি খুঁড়ে গৃহবধূ আফরোজার লাশ উদ্ধার করা হয়।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
রাজনৈতিক মতাদর্শ দেখে প্রিজাইডিং অফিসার নির্ধারণ হচ্ছে : আসিফ মাহমুদ Feb 03, 2026
img
নির্বাচনী কাজে জড়িতদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জামায়াতের Feb 03, 2026
img
রূপকথার মতো বিয়ের আয়োজনে উদয়পুরে চলছে প্রস্তুতি Feb 03, 2026
img
জামায়াত আগামীতে হয়তো বলবে গোলাম আজমই স্বাধীনতার ঘোষক: রিজভী Feb 03, 2026
img
বাংলাদেশের পাশে ‘চিকেন নেকে’ মাটির নিচে ভারতের রেললাইন বানানোর পরিকল্পনা Feb 03, 2026
img
সালমানের পক্ষে মানহানি মামলার রায়, অভিযুক্তদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি Feb 03, 2026
img
সীমান্তবর্তী ৬২ উপজেলায় নির্বাচনি দায়িত্ব পালন করবে বিজিবি Feb 03, 2026
img
মোবাইলে তৈরি জুলাই গণ-অভ্যুত্থানের সেই সিনেমা বিশ্বমঞ্চে! Feb 03, 2026
img
বিমানের এমডির পদ হারালেন সাফিকুর Feb 03, 2026
img
আমেরিকার বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতিতে ভিয়েতনাম Feb 03, 2026
img
সামাজিক মাধ্যমে শবেবরাতের তাৎপর্য তুলে ধরলেন জায়েদ খান Feb 03, 2026
img
ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার Feb 03, 2026
img
ভোট ছাড়া সংসদে যাওয়ার দিন শেষ, জনগণের রায়ই একমাত্র পথ: ড. এম এ কাইয়ুম Feb 03, 2026
img
দুই বছর পর প্লেব্যাকে ফাহমিদা নবী, সাথে থাকছে ইমরান Feb 03, 2026
img
ক্যারিয়ারসেরা অবস্থানে সোবহানা, ২০৬ ধাপ এগিয়েছেন মারুফা! Feb 03, 2026
img
যমুনা-সচিবালয় এলাকায় জমায়েত নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি Feb 03, 2026
img
শাকিব খানের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নুসরাত ফারিয়া Feb 03, 2026
img
টিএসসিতে শুরু হয়েছে বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসব! Feb 03, 2026
img
শিশির মনিরের সমাবেশে বক্তব্য দিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আমন্ত্রণ Feb 03, 2026
img

তুর্কি সাংবাদিকের দাবি

তুরস্কের লিগে খেলার সবুজ সংকেত মেসির Feb 03, 2026