© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নেত্রকোনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

শেয়ার করুন:
নেত্রকোনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রতিকী ছবি

district-correspondent
০৬:০৯ পিএম | ১৮ অক্টোবর, ২০২০

নেত্রকোনার আটপাড়ায় পুকুরের পানিতে ডুবে আমির হামজা (৬) ও সানি (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার মোবারকপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নেত্রকোনার আটপাড়ায় পুকুরের পানিতে ডুবে আমির হামজা (৬) ও সানি (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার মোবারকপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আমির হামজা উপজেলার বানিয়াজান ইউনিয়নের মোবারকপুর গ্রামের সাদেক মিয়ার ছেলে ও অপর শিশু সানি একই গ্রামের হবি মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, ওই দুই শিশু বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল। এসময় সবার অজান্তে তারা পুকুরে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

টাইমস/এসএন

মন্তব্য করুন