© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মাস্ক ব্যবহার নিশ্চিত করতে কঠোর হবে সরকার

শেয়ার করুন:
মাস্ক ব্যবহার নিশ্চিত করতে কঠোর হবে সরকার

ফাইল ছবি

own-reporter
০৫:১৩ পিএম | ১৯ অক্টোবর, ২০২০

করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার আশঙ্কায় সবাইকে মাস্ক ব্যবহারে বাধ্য করতে প্রয়োজনে আইন প্রয়োগ করবে সরকার। সোমবার মন্ত্রিসভার নিয়মিত ভার্চুয়াল বৈঠকে এ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার আশঙ্কায় সবাইকে মাস্ক ব্যবহারে বাধ্য করতে প্রয়োজনে আইন প্রয়োগ করবে সরকার। সোমবার মন্ত্রিসভার নিয়মিত ভার্চুয়াল বৈঠকে এ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী। বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব ও অন্যান্য মন্ত্রিরা যোগ দেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, মন্ত্রিসভার বৈঠকে কোভিড-১৯ নিয়ে স্পেশাল আলোচনা হয়েছে। ইন্টারন্যাশনাল রিপোর্টিং থেকে আমরা দেখছি, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপসহ সব জায়গায় করোনার দ্বিতীয় ঢেউ বা সংক্রমণ শুরু হয়েছে। বাংলাদেশও এই সংক্রমণ ঝুঁকির বাইরে নয়। এজন্য প্রধানমন্ত্রী বেশ কয়েক দিন থেকে মিটিংয়ে এ নিয়ে সতর্কতামূলক বার্তা দিয়ে আসছেন। বিশেষভাবে সবাই যাতে একটু কেয়ারফুল থাকে, সবাই যেন নিয়ম করে মাস্ক ব্যবহার করে, এসব বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, মিডিয়ার বন্ধুদের কাছে আমরা বারবার অনুরোধ করবো, যেভাবেই হোক মানুষকে আরও বেশি সচেতন করতে হবে। আপনাদের কাছে আমাদের অনুরোধ, টাইম টু টাইম জনসাধারণকে স্মরণ করিয়ে দেবেন, সবাই যেন বাইরে বের হওয়ার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করে। অনেকের মধ্যে একটা রিলাক্স ভাব চলে এসেছে। এটা খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার হবে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রধানমন্ত্রী বলেছেন, কোনোভাবেই পাবলিক প্লেস বা মসজিদ, মন্দিরসহ জনাকীর্ণ স্থানে মাস্ক বাদে যাওয়া চলবে না। প্রয়োজনে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে সরকার যেকোনো পদক্ষেপ নিতে পারে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন