শয়তান ভর করায় ভাই ভাবি ভাতিজিকে গলাকেটে হত্যা

সাতক্ষীরার কলারোয়ায় একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যার ঘটনার রহস্য উন্মোচিত হয়েছে। গত ১৪ অক্টোবর উপজেলার খলসি গ্রামে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। পৈশাচিক হত্যাকাণ্ডে জড়িত নিহত শাহিনুর রহমানের ছোট ভাই রায়হানুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার বিকেল ৫টায় হত্যা মামলার রহস্য উন্মোচন নিয়ে সিআইডি সাতক্ষীরা কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন সিআইডির খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ওমর ফারুক।

ডিআইজ ওমর ফারুক বলেন, পারিবারিক বিরোধের জেরে পরিকল্পিতভাবে বড় ভাই, ভাবি ও দুই ভাতিজা-ভাতিজিকে গলাকেটে হত্যা করার কথা স্বীকার করেছেন রায়হান। রায়হানুল বলেছেন, ‘শয়তান আমার ওপর ভর করেছিল। তাই আমি এটা করেছি।’

সিআইডির এই কর্মকর্তা আরও জানান, সন্দেহজনক হিসেবে নিহত শাহিনুর রহমানের ছোট ভাই রায়হানুলকে গ্রেপ্তার করা হয়। এরপর রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। দোষ স্বীকার করে হত্যাকাণ্ডের বিস্তারিত বর্ণনা দিয়েছেন রায়হানুল।

ডিআইজি জানান, শাহিনুর রহমানের ছোট ভাই রায়হানুল ইসলাম বেকার ঘুরে বেড়াতো। তার কোনো রোজগার ছিল না। ৯-১০ মাস আগে তার স্ত্রীও তাকে ছেড়ে চলে গেছে। এরপর থেকে বড় ভাই শাহিনুর রহমানের সংসারেই সে থাকতো। কাজ-কর্ম না করে বেকার ঘুরে বেড়ানো নিয়ে ভাই-ভাবি তাকে মাঝে মাঝে বকাঝকা করত।

গত ১৪ অক্টোবর বুধবার রায়হানুলের ভাবি তাকে গালমন্দ করে। গালমন্দ শুনে ভাবিকে হত্যার পরিকল্পনা করে রায়হান। এরপর ওইদিন সন্ধ্যায় পার্শ্ববর্তী দোকান থেকে ঘুমের ওষুধ ও কোমলপানীয় কিনে আনে সে। আর সেই কোমলপানীয়র মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে ভাই-ভাবিসহ বাড়ির সবাইকে খাওয়ায় রায়হান। এরপর রাত দেড়টার দিকে বড় ভাই শাহিনুর রহমান মাছের ঘের থেকে বাড়ি আসে। তখন রায়হানুল টিভি দেখছিল। তখন শাহিনুর ছোট ভাই রায়হানুলকে বকাবকি করে। এর একটু পরে আরেকটি কোমল পানীয়র মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে শাহিনুরকে খাওয়ায় রায়হানুল।

ছবি- ঘাতক রায়হানুল ইসলাম

পরে রাত ৩-৪টার দিকে একটি তোয়ালে নিয়ে গায়ে বাড়ির ছাদ দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে রায়হানুল। ঘরে ঢুকেই বড় ভাই শাহিনুর রহমানকে ঘুমন্ত অবস্থায় চাপাতি দিয়ে কোপ দেয় সে। এরপর গামছা দিয়ে গলায় চেপে ধরে। মৃত্যু নিশ্চিত করার পর শাহিনুরের হাতের ও পায়ের রগ কেটে দেয় রায়হানুল।

এরপর ভাবির ঘরে গিয়ে তাকেও একই ভাবে কোপ দেয় সে। ভাবিকে কোপ দেয়ার পর তিনি চিৎকার দিলে ছেলে মেয়েরা জেগে যায়। তখন অনিচ্ছা সত্ত্বেও দুই ভাতিজা ও ভাতিজিকে হত্যা করে রায়হানুল।

জিজ্ঞাসবাদে রায়হানুল ইসলাম বলেছেন, ‘শয়তান আমার ওপর ভর করেছিল, তাই আমি এটা করেছি। এরপর তার দেয়া তথ্য অনুযায়ী হত্যার কাজে ব্যবহৃত চাপাতি উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, ১৫ অক্টোবর ভোরে কলারোয়া উপজেলার খলসি গ্রামের শাহাজান আলীর ছেলে মাছের ঘের ব্যবসায়ী শাহিনুর রহমান (৪০), তার স্ত্রী সাবিনা খাতুন (৩০), ছেলে সিয়াম হোসেন মাহি (৯) ও মেয়ে তাসনিমকে (৬) ঘরের মধ্যে গলাকেটে হত্যা করা হয়। ওই ঘটনায় ছয় মাস বয়সী শিশু মারিয়া সুলতানাকে জীবিত উদ্ধার করা হয়েছে।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
পরপর ২ বার ভূমিকম্প, আফটারশকের আশঙ্কা! Feb 03, 2026
img
'দেশু ৭' নিয়ে ফের বড় পর্দায় দেব-শুবশ্রী, নজর কারলেন ভক্তদের Feb 03, 2026
img
দীর্ঘ সময় পর অভিনয়ে ফিরছেন সোনম খান Feb 03, 2026
img
যতদিন বেঁচে আছি, জামায়াতকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না: মিন্টু Feb 03, 2026
img
এবার জামায়াত সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ারের টেলিগ্রাম অ্যাকাউন্ট হ্যাক Feb 03, 2026
img
ঘরোয়া ক্রিকেটে ফিরেও ব্যর্থ রিজওয়ান Feb 03, 2026
img
ভোটকেন্দ্রে মোতায়েন হবে না বিএনসিসি: ইসি Feb 03, 2026
img
নওগাঁয় জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ১০ Feb 03, 2026
img
ধানুষের সঙ্গে বিয়ের গুঞ্জন, সম্পর্ক নিয়ে মুখ খুললেন ম্রুণাল Feb 03, 2026
img
আর ৯ দিন পর ইনশাআল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী শফিকুর রহমান: মুফতি আমির হামজা Feb 03, 2026
img
ক্রিকেট ম্যাচ দেখতে গিয়েই বিতর্কের মুখে কারিনা কাপুর খান! Feb 03, 2026
img
ফারহান-আধুনার বিচ্ছেদ ছিল হঠাৎ ধাক্কা: হানি ইরানি Feb 03, 2026
img
জাতীয় স্বার্থের মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে : ইরানের প্রেসিডেন্ট Feb 03, 2026
img
প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট Feb 03, 2026
img
রহস্যময় পোস্টে জল্পনায় সাহেব ভট্টাচার্য! Feb 03, 2026
img
অ্যাশেজ ব্যান্ডে তুর্যের এক যুগ! Feb 03, 2026
img
শাহরুখের ৩৩ লাখের টাই পিন নিয়ে নতুন আলোচনার ঝড় Feb 03, 2026
img
হুমকি-ধামকি দিয়ে জামায়াতকে পরাজিত করা যাবে না: আব্দুল বাতেন Feb 03, 2026
img
শবেবরাতে যেসব দোয়া পড়বেন Feb 03, 2026
img
সকালের পর রাতেও ভূমিকম্পে কাঁপল দেশ Feb 03, 2026