ভোলায় তবারক খেয়ে শিশুসহ ২১ জন অসুস্থ

ভোলার মনপুরায় তিন মসজিদে মিলাদের তবারক খেয়ে অসুস্থ হয়ে শিশু, যুবক ও বৃদ্ধসহ ২১ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এদের মধ্যে তিন শিশুর অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও কমপক্ষে ২০-২৫ জন রোগী স্থানীয়ভাবে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন বলে একাধিক স্থানীয় বাসিন্দা জানিয়েছে।

শুক্রবার সন্ধ্যার পর থেকে ওই রোগীদের বমিসহ পেট ব্যথা শুরু হলে মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হাসপাতালে ভর্তি হওয়া অসুস্থরা হলেন- জালাল (৪০), আমির (১৬), নাহিদ (৫), নাছনাইন (১৩), বায়জিদ (২), মেহেদী (১১), তুহিন (২), শিহাব (১৫), আবু বক্কর (১৬), মামুন (১৪), সুমন (১৩), সোনিয়া (১৭), আবদুল্লাহ (১০), ঝর্না (২৫), তামান্না (১৭), ফাতেমা (৪), হোসেন (২১), সাব্বির (২), আজিজ (৪০), করিম (৪), আপপান (৩)। এদের সবার বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে।

মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মশিউর রহমান বলেন, খাদ্যে বিষক্রিয়ার কারণে তাদের বমি ও পাতলা পায়খানা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাতটা থেকে তারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হতে শুরু করেন। রাত ১০টা পর্যন্ত ২১ জন ভর্তি হন। তাদের স্যালাইন ও ইনজেকশন দেওয়া হয়। তিন শিশুর অবস্থা একটু খারাপ হওয়ায় তাদের অভিভাবকেরা ভোলা সদর হাসপাতালে নিয়ে গেছেন।

হাসপাতালে ভর্তি হওয়া রোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হাজিরহাট ইউনিয়নের ভূঁইয়ারহাট এলাকার আবদুল মাজেদ ওরফে মাজু ব্যাপারীর স্ত্রী গত সপ্তাহে মারা যান। স্ত্রীর রুহের মাগফিরাত কামনায় শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় হাজি ইব্রাহীম জামে মসজিদ, ভূঁইয়ারহাট জামে মসজিদ ও জাফর উল্লাহ চৌধুরী জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ মাহফিল শেষে মুসল্লিদের হাতে তবারক হিসেবে মিষ্টিজাতীয় খাদ্য (গজা বা খুরমা) দেওয়া হয়। এসব তবারক খাওয়ার পর থেকে সবার পেট ফুলে ওঠে। অনেকের পেটে ব্যথা, পাতলা পায়খানা ও বমি শুরু হয়। অনেকে স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। যাদের অবস্থা খারাপ হয়েছে, তারা মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম মিয়া বলেন, খবর পেয়ে রাতেই হাসপাতালে গিয়ে খোঁজ খবর নেওয়া হয়েছে। পঁচা-বাসি খাবার যারা বিক্রি করছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
পাচার হওয়া টাকা ওদের মুখের ভেতর হাত ঢুকিয়ে উদ্ধার করবো: জামায়াত আমির Feb 06, 2026
img
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এভিয়েশন হাবে রূপান্তরের প্রতিশ্রুতি বিএনপির Feb 06, 2026
img
ভোটের দিন নিজ আসনে ব্যাপক ঝামেলা হওয়ার শঙ্কা দেখছেন মির্জা আব্বাস Feb 06, 2026
img
হাদি হত্যার বিচার করা হবে : শফিকুর রহমান Feb 06, 2026
img
শাবিপ্রবিতে দুই পক্ষের সংঘর্ষে শিক্ষকসহ আহত ১৬, তদন্ত কমিটি গঠন Feb 06, 2026
img
পোস্টাল ব্যালটের ক্ষেত্রে একবিন্দু আপস করা হবে না: ইসি মাছউদ Feb 06, 2026
img
নির্বাচনী প্রচারণায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ির পার্টস ‘চুরি’ Feb 06, 2026
img
ঝোড়ো ব্যাটিংয়ে বৈভব সূর্যবংশীর রেকর্ড! Feb 06, 2026
img
গায়ে হলুদের মুহূর্ত প্রকাশ করলেন মধুমিতা Feb 06, 2026
img
এবার বাংলাদেশ পুনর্গঠনের পালা : তারেক রহমান Feb 06, 2026
img
মাঠের অবস্থা বুঝে বিএনপি অপচেষ্টা চালাচ্ছে: সারজিস আলম Feb 06, 2026
img
ইন্টারকন্টিনেন্টালের সামনে রণক্ষেত্র Feb 06, 2026
img
ফেনী জেলা কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৫১ কারাবন্দি Feb 06, 2026
img
জামায়াত ক্ষমতায় গেলে বিদেশিরা বাংলাদেশকে একঘরে করে ফেলবে: খায়রুল কবির খোকন Feb 06, 2026
img
জিয়াউর রহমান দেশকে তলাবিহীন ঝুড়ির অপবাদ থেকে মুক্ত করেছিলেন: তারেক রহমান Feb 06, 2026
img
এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে তদন্তের মুখে নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী Feb 06, 2026
img
বিএনপির নির্বাচনি ইশতেহারে ফ্যামিলি কার্ডসহ ৯ প্রধান প্রতিশ্রুতি Feb 06, 2026
img
বিশ্বকাপে বাংলাদেশি ভক্তদের সমর্থন চাইলেন পাকিস্তান অধিনায়ক Feb 06, 2026
img
সমগ্র জাতি আজ উন্মুখ হয়ে আছে: মির্জা ফখরুল Feb 06, 2026
img
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করছেন তারেক রহমান Feb 06, 2026