© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রায়হান হত্যা: পুলিশ কনস্টেবল হারুণ রিমান্ডে

শেয়ার করুন:
রায়হান হত্যা: পুলিশ কনস্টেবল হারুণ রিমান্ডে

ফাইল ছবি

own-reporter-sylhet
০৬:৩৪ পিএম | ২৪ অক্টোবর, ২০২০

সিলেটে পুলিশি নির্যাতনে রায়হান আহমদ নিহতের ঘটনায় সাময়িক বরখাস্ত হওয়া বন্দর বাজার ফাঁড়ির কনস্টেবল হারুনুর রশিদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সিলেটে পুলিশি নির্যাতনে রায়হান আহমদ নিহতের ঘটনায় সাময়িক বরখাস্ত হওয়া বন্দর বাজার ফাঁড়ির কনস্টেবল হারুনুর রশিদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার রিমান্ড শুনানিতে মামলার তদন্ত কর্মকর্তা ৭ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। সিলেটের আদালত ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এর আগে গত শুক্রবার রাতে এসএমপি রিজার্ভ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করে পিবিআই। হারুনুর রশিদসহ এ মামলায় এখন পর্যন্ত কনস্টেবল টিটু চন্দ ও এসআই আকবরকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের এই তিন সদস্যকে এরই মধ্যে বরখাস্ত করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

টাইমস/এসএন

মন্তব্য করুন