© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঝিনাইদহে ইয়াবাসহ দুই চোরাকারবারী আটক

শেয়ার করুন:
ঝিনাইদহে ইয়াবাসহ দুই চোরাকারবারী আটক
own-reporter-jhenaidah
০৭:০৮ পিএম | ১৬ নভেম্বর, ২০২০

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ভারতীয় ইয়াবাসহ দুই চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। আটকরা হলো- মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের নরবিলাপাড়ার জাবেদ আলী ও মাইলবাড়িয়া গ্রামের মো. শরিফুল ইসলাম।

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ভারতীয় ইয়াবাসহ দুই চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। আটকরা হলো- মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের নরবিলাপাড়ার জাবেদ আলী ও মাইলবাড়িয়া গ্রামের মো. শরিফুল ইসলাম।

মহেশপুর ব্যাটালিয়ন-৫৮ বিজিবি’র উপঅধিনায়ক মোহাম্মদ মেহেদী হাসান খান গণমাধ্যমকে জানান, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে সীমান্তের জিরো পয়েন্টের এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে স্থানীয় মুক্তিযোদ্ধা ব্রীজ সংলগ্ন এলাকা থেকে ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়।

এ সময় আটকদের কাছ থেকে ১৬ পিচ ভারতীয় ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে।

টাইমস/এফএ/এসএন

মন্তব্য করুন