ঢাবির সাবেক ছাত্রকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ

রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ড থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থীকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই শিক্ষার্থীর নাম ফেরদৌস আহমদ। তিনি ঢাকা বিশ^বিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০০৫-০৬ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন।

ফেরদৌস আহমদ বর্তমানে রাজধানীর ধোলাইরপাড়ের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলার উলুডাঙ্গায়।

অপহৃত ব্যক্তির পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে বড় ভাই রাজুর সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন ফেরদৌস আহমেদ। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।

ফেরদৌসের বড় ভাই রাজু আহমেদ গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর মিন্টুরোডে ডিবি কার্যালয়ে খোঁজ নেয়া হয়েছে। ডিবি কার্যালয় থেকে বলা হয়েছে, যদি ফেরদৌসকে পুলিশ বা ডিবি ধরে নিয়ে যায়, তবে পরিবারকে জানানো হবে।

রাজু আহমেদ আরও বলেন, ফেরদৌসের বিরুদ্ধে থানায় কোনো মামলা বা অভিযোগ ছিল না। তবে কেন তাকে ডিবি পরিচয়ে তুলে নেয়া হলো, তা বুঝতে পারছি না।

এব্যাপারে ফেরদৌস আহমেদের স্ত্রী আঞ্জুমারা বেগম গণমাধ্যমকে বলেন, আমি নির্বাচন কার্যালয় চুয়াডাঙ্গা অফিসে নতুন চাকরি পেয়েছি। আমার সঙ্গে দেখা করতে ফেরদৌস চুয়াডাঙ্গায় আসার জন্য গাবতলী এসেছিল। কিন্তু তাকে ডিবি ধরে নিয়ে গেছে বলে জানতে পেরেছি।

এ বিষয়ে ডিএমপির গণমাধ্যম শাখার প্রধান ওয়ালিদ হোসেন গণমাধ্যমকে বলেন, এ ধরণের কোনো তথ্য আমাদের কাছে নেই।

এঘটনায় ফেরদৌসের বড় ভাই রাজু আহমেদ রাজধানীর দারুস সালাম থানায় জিডি করেছেন।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ভালোবাসা দিবসের আগে ফের প্রেক্ষাগৃহে ‘সাইয়ারা’ Feb 08, 2026
img
বিজয়ের সঙ্গে নতুন পথচলা রশ্মিকার, বাগদানের পরও কেন ভেঙেছিল আগের সম্পর্ক? Feb 08, 2026
img
স্বপ্নের ছবি, বাস্তবে হতাশা-তিন খানের ব্যর্থ অধ্যায় Feb 08, 2026
img
চরিত্র বাছাইয়ে ভুল? বলিউডে তারকাদের ঘিরে বিতর্ক Feb 08, 2026
img
বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তারা Feb 08, 2026
img
ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ নোটিশ Feb 08, 2026
img
সূর্যকুমারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ভারত Feb 08, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026
img
শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার Feb 08, 2026
টি-টুয়েন্টি বিশ্বকাপে শেফার্ডের হ্যাটট্রিক, গেইলকে টপকালেন হেটমায়ার Feb 08, 2026
আনচেলত্তির ডেরায় নিশ্চিত ১১, বাকিরা কারা ? Feb 08, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 08, 2026
অদম্য বাংলাদেশ কাপে মুখোমুখি ধূমকেতু একাদশ ও দুরন্ত একাদশ Feb 08, 2026