© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টিউশন ফি ছাড়া অন্য সব ফি ফেরত দেয়ার নির্দেশ

শেয়ার করুন:
টিউশন ফি ছাড়া অন্য সব ফি ফেরত দেয়ার নির্দেশ
own-reporter
০৫:১২ পিএম | ১৮ নভেম্বর, ২০২০

সকল বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে চলতি বছরের ১৮ মার্চ থেকে এ পর্যন্ত শিক্ষার্থীদের কাছ থেকে নেয়া টিউশন ফি ছাড়া বাড়তি সকল ফি ফেরত দেয়ার নির্দেশ দিয়েছে অধিদপ্তর।

সকল বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে চলতি বছরের ১৮ মার্চ থেকে এ পর্যন্ত শিক্ষার্থীদের কাছ থেকে নেয়া টিউশন ফি ছাড়া বাড়তি সকল ফি ফেরত দেয়ার নির্দেশ দিয়েছে অধিদপ্তর।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এমপিওভূক্ত ও নন এমপিওভূক্ত সকল বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানসমূহ (এমপিওভুক্ত ও নন-এমপিও) শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফি গ্রহণ করবে।

কিন্তু এ্যাসাইনমেন্ট, টিফিন, পুনঃভর্তি, গ্রন্থাগার, বিজ্ঞানাগার, ম্যাগাজিন ও উন্নয়ন বাবদ কোনো ফি গ্রহণ করবে না। যদি কেউ টিউশন ফি বাদে অন্য কোনো ফি নিয়েও থাকে, তবে তা ফেরত দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, যদি কোনো অভিভাবক চরম আর্থিক সংকটে পতিত হন, তাহলে তার সন্তানের টিউশন ফি’র বিষয়টি শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ বিশেষ বিবেচনায় নিবেন। টিউশন ফি দিতে না পারায় কোনো শিক্ষার্থী যেন শিক্ষাগ্রহণ থেকে ঝরে না পড়ে সেটি খেয়াল রাখতে হবে।

এছাড়া ২০২১ সালের শুরুতে যদি করোনা পরিস্থিতি স্বাভাবিক না হয়, তাহলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের কাছ থেকে টিফিন, পুনঃভর্তি, গ্রন্থাগার, বিজ্ঞানাগার, ম্যাগাজিন, উন্নয়ন ফি গ্রহণ করবে না। আর যদি করেও থাকে তবে তা ওই সকল বিশেষ খাতে তা ব্যয় করা যাবে না। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় পূর্বের ন্যায় সকল ধরনের যৌক্তিক ফি গ্রহণ করা যাবে, যা পরবর্তিতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন