ওয়াকিটকি বেচাকেনা ও ব্যবহারে সতর্ক করল বিটিআরসি

ওয়াকিটকিসহ অন্যান্য বেতার যন্ত্র বেচাকেনা ও ব্যবহারে সতর্কতা জারি করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বৃহস্পতিবার বিটিআরসির ‘বেতার যন্ত্রপাতি ক্রয়, বিক্রয় এবং ব্যবহার সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তিতে’ সংশ্লিষ্টদের সতর্কতা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ (সংশোধিত-২০১০) এর ধারা ৫৫ (১) অনুযায়ী কোনো ব্যক্তি লাইসেন্স ছাড়া বাংলাদেশ ভূখণ্ড বা আঞ্চলিক সমুদ্রসীমা বা আকাশসীমায় কোনো বেতার যন্ত্রপাতি স্থাপন, পরিচালনা বা ব্যবহার করা যাবে না বা কোনো বেতার যন্ত্রপাতিতে কমিশন বরাদ্দ করা ফ্রিকোয়েন্সি ছাড়া অন্য কোনো ফ্রিকোয়েন্সি ব্যবহার করা যাবে না।

এ অবস্থার পরিপ্রেক্ষিতে বিটিআরসির লাইসেন্স ছাড়া অনুমোদনহীন বিভিন্ন তরঙ্গে ব্যবহার্য ওয়াকিটকি সেট (পিএমআর, এসবিআর, সিম বেজড), বেজ স্টেশন, মোবাইল নেটওয়ার্কে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী জ্যামার, জিএসএম/৩-জি/৪-জি নেটওয়ার্ক বুস্টার ও রিপিটার আমদানি/প্রস্তুত, বিদেশি প্রস্তুতকারকের ওয়েবসাইট/দেশি ও বিদেশি অনলাইন শপ/দেশি ইলেকট্রনিক্স বাজার/অন্য কোনো মাধ্যম থেকে ক্রয়, বিক্রয় এবং ব্যবহার আইন অনুযায়ী একটি দণ্ডনীয় অপরাধ। ’

এই আইনে এ ধরনের কার্যক্রম থেকে সম্পূর্ণভাবে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে । অন্যথায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ (সংশোধিত-২০১০) অনুযায়ী দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

টাইমস/এসজে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
একসঙ্গে ৩টি ধারাবাহিকে অভিনয়, কাকে কৃতিত্ব দিলেন ভাস্বর? Feb 07, 2026
img
যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা চালু ২৫ ফেব্রুয়ারি Feb 07, 2026
img

মার্কিন গোয়েন্দা সংস্থার নথির তথ্য

ইসরায়েলি গোয়েন্দা হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন 'এপস্টেইন' Feb 07, 2026
img
'ধুরন্ধর ২'-এ চমক, রহস্যময় চরিত্রে সালমান খানের গুঞ্জন! Feb 07, 2026
img
রাজনৈতিক লড়াইয়ে আমরা আহত বা অসুস্থ কাউকে চাই না : জিল্লুর রহমান Feb 07, 2026
img
ঘুম নষ্ট করছে ফোন? ‘ডিজিটাল সানসেট’ কিভাবে হতে পারে সমাধান Feb 07, 2026
img
চট্টগ্রাম বন্দর নিয়ে গোপনীয় চুক্তি হতে পারে না : ফরহাদ মজহার Feb 07, 2026
img
আজ রোজ ডে Feb 07, 2026
img
বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর কায়রো, ২য় অবস্থানে রাজধানী ঢাকা Feb 07, 2026
img
খালি পেটে আনারস খেলে কী হয়? Feb 07, 2026
img
মুস্তাফিজকে শেষ ওভার না করানোর কারণ জানালেন আশরাফুল Feb 07, 2026
img
আজ নতুন কর্মসূচি ঘোষণা করবে ইনকিলাব মঞ্চ Feb 07, 2026
img
ভারতকে হারিয়ে আরেকটি শিরোপা জেতার অপেক্ষায় বাংলাদেশ Feb 07, 2026
img
গায়কদের শোষণ করা হয়, অভিযোগ ‘ইন্ডিয়ান আইডল’ খ্যাত অভিজিতের! Feb 07, 2026
img
বারাক ওবামাকে বানর হিসেবে দেখানো ট্রাম্পের ভিডিও সরিয়ে নিল হোয়াইট হাউজ Feb 07, 2026
img
অরিজিৎ-এর প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তে কী বললেন লাকি আলি? Feb 07, 2026
img

নীলফামারী-৪ আসন

বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী Feb 07, 2026
img
নৌযান চলাচল নিয়ে সতর্কবার্তা আবহাওয়া অফিসের Feb 07, 2026
img
কিভাবে ৪০০ মিলিয়ন ডলারের সাম্রাজ্য গড়ে তোলেন ব্র্যাড পিট? Feb 07, 2026
img
শেষ মুহূর্তে বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনল ভারত Feb 07, 2026