© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিরাজগঞ্জে চার জঙ্গী আটক, অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

শেয়ার করুন:
সিরাজগঞ্জে চার জঙ্গী আটক, অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার
own-reporter
০৩:২১ পিএম | ২০ নভেম্বর, ২০২০

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার উকিলপাড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ি থেকে চার জন আত্মসমর্পণ করেছেন।  শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তারা ওই বাড়ি থেকে বেরিয়ে আসেন। এ সময় উদ্ধার করা হয়েছে অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম।

র‍্যাব জানায়, গতকাল রাজশাহীর শাহমোখদুমে অভিযান চালিয়ে চারজন জঙ্গীকে আটক করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভোর ৫টার দিকে সিরাজগঞ্জের ওই বাসায় শুক্রবার ভোর থেকে অভিযান শুরু হয়। একপর্যায়ে বাড়ির ভেতর থেকে চারজন আত্মসমর্পণ করে। অভিযান চালাতে ওই বাড়ির বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। আত্মসমর্পণকারী ব্যক্তিদের মধ্যে একজন পাবনা-সিরাজগঞ্জ জেমএমবির আঞ্চলিক প্রধান বলে জানায় র‍্যাব।

টাইমস/আরএ

মন্তব্য করুন